News Flash

  • Home
  • Uncategorized
  • বড়দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত কিক-২
Image

বড়দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত কিক-২

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : এবছর বড়দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত কিক-২। প্রযোজক সংস্থা নাডিয়াওয়ালা গ্রান্ডসন এন্টারটেনমেন্ট তরফ থেকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে জানানো হয়েছে যে আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে কিক-২। সিনেমাটি পরিচালনা করেছেন সাজিদ নাডিয়াওয়ালা।
২০১৪ সালে মুক্তি প্রাপ্ত কিক সিনেমার সিক্যুোয়েল এটি। সেবার ওই সিনেমায় অভিনয় করেছিলেন রণদীপ হুডা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জ্যাকলীন ফানানডেজ। এবার কিক-২ তে ফের দেখা যাবে ডেভিলরুপী সলমন খানকে। কিন্তু সলমনের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা এখনও জানানো হয়নি প্রযোজা সংস্থার তরফ থেকে। বর্তমানে রেস-৩ শুটিংয়ে ব্যস্ত সলমন খান। এই ঈদে মুক্তি পেতে চলেছে রেস-৩। সূত্রের দাবি ঈদের পাশাপাশি বড়দিনেও রুপলি পর্দায় নিজের রাজত্ব বিস্তার করতে চলেছে সলমন খান। উল্লেখ্য, টাইগার জিন্দা হ্যায়ও মুক্তি পেয়েছিল গত বছরের বড়দিনের মরসুমে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top