News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত রেইডের ট্রেলার
Image

মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত রেইডের ট্রেলার

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত রেইডের ট্রেলার। মঙ্গলবার সকাল ১১টা৩০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়া ইউটিউবে মুক্তি পায় ট্রেলারটি। ১৯৮১ সালের প্রেক্ষাপটে উপর ভিত্তি করে তৈরি হয়েছে রেইড। সিনেমাটিতে আয়কর বিভাগের এক আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সিনেমাটিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন ইলিনা ডি’ক্রুজ এবং সৌরভ শুক্লা। রেইড পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। আগামী ১৬ মার্চ মুক্তি পেতে চলেছে রেইড।

এর আগে রেইডের পোস্টার প্রকাশিত হয়েছিল। এই সিনেমায় একজন সৎ আয়কর আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সিনেমাটিতে আটের দশকের একাধিক হাই প্রফাইল রেইডের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবির নির্মাতারা দাবি করেছেন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। রেইডের ট্রেলার নিজের ট্যুইটার অ্যাকাউণ্টেও শেয়ার করেছেন অজয় দেবগণ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top