নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ ফেব্রুয়ারি৷৷ নিরাপত্তার ঘেরাটোপে থেকেও সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি এখনও অনিশ্চয়তার মুখেই রয়েছে৷ রাজ্যে ব্যাপক হারে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের অধীনে থেকেই কাজ করছে৷ ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর উদয়পুরে ভরদুপুরে লোকজনের উপস্থিতিতে দুসৃকতীরা এক সরকারি কর্মচারীর কাছ থেকে ৭ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ উপস্থিত জনতার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷ জেলা আধিকারিকের কার্যালয় থেকে জানা গেছে, ইউনাইটেড ব্যাঙ্ক এব ইন্ডিয়ার উদয়পুর শাখার ঠিক সামনে এই ঘটনাটি সংগঠিত হয়েছে৷ তখন ব্যাঙ্কের দরজায়ও সুরক্ষা কর্মীরা ছিলেন৷ কিন্তু তাঁদের কোনও ভাবেই ধরতে পারেনি সুরক্ষা বাহিনী৷ জানা গেছে, উদয়পুরের বাসিন্দা ঝুলন দাস নামের এক সরকারি কর্মচারী ব্যাঙ্ক থেকে বিশেষ কারণে টাকা তুলছিলেন৷ ব্যাঙ্ক থেকে বের হতেই কতিপয় যুবক এসে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়৷ তারা সবাই মোটর সাইকেলে করে এসেছিল এবং মুখ হেলমেটে ঢাকা থাকায় কেউ তাদের চিনতে পারেনি৷ পথচারীরা চিৎকার শুনে ছুটে এলেও ছিনতাইবাজরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ পুলিশ ছিনতাইবাজদের সন্ধানে অভিযান শুরু করেছে৷

উদয়পুরে সাত লক্ষাধিক টাকা ছিনতাই দিনদুপুরে
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















