News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলপ্রদেশে দুইটি পৃথক ঘটনায় কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ধৃত ৪
Image

হিমাচলপ্রদেশে দুইটি পৃথক ঘটনায় কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার, ধৃত ৪

সিমলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচলপ্রদেশে গত রাতে দুইটি পৃথক ঘটনায় উদ্ধার কয়েক লক্ষ টাকার হেরোইন। রবিবার রাতে সিমলায় টহল দিচ্ছিল সদর থানার পুলিশ। সেই সময় শহরের কার্ট রোডের কাছে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ।
আন্তর্জাতিক বাজারে ওই ১০ গ্রাম হেরোইনের দাম কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশের আধিকারিকরা। ধৃত ওই যুবকের পরিচয় জানা গিয়েছে। ধৃতের নাম অমল কালরা (২৪)। ধৃত পঞ্জাবের বাসিন্দা। অপর আর একটি ঘটনায় বালুগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে । ওই গাড়িতে থাকা তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গিয়েছে ধৃতেরা হলেন খলিনি নিবাসী বলবন্ত সিং, শোধী নিবাসী অশোক বর্মা, ট্রিয়োগ নিবাসী সঞ্জয় কুমার। এদের প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৩৮ বছরের মধ্যে। পুলিশ আধিকারিক উমাপতি জমবাল জানিয়েছেন পুলিশি হেফাজতে নেওয়ার জন্য ওই চার অভিযুক্তকে কোর্টে পেশ করা হবে। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে চাইবে যে এই হেরোইনগুলি তারা কোথা থেকে পেয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top