News Flash

  • Home
  • Uncategorized
  • কর্নাটকে কংগ্রেস সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

কর্নাটকে কংগ্রেস সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : কর্নাটকে কংগ্রেস সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী বলেন, আপনাদের উচ্ছ্বাসই বলে দিচ্ছে, কংগ্রেসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস কর্নাটকের বাইরে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে রয়েছে কংগ্রেস। ওরা শুধু এখানে ধ্বংসলীলা চালিয়েছে। কংগ্রেসি সংস্কৃতির প্রয়োজন নেই কর্নাটকের।
রাজ্যের শাসক দলকে আক্রমণ করে মোদী দাবি করেন, কর্নাটকে এখনও ৭ লক্ষ গৃহ বিদ্যুৎহীন। তিনি বলেন, বেঙ্গালুরুতে একদিন বিদ্যুৎ না থাকলে হাঙ্গামা হয়ে যাবে। কিন্তু, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় ৭ লক্ষ গৃহে আজও বিদ্যুৎ পৌঁছয়নি। এজন্য তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের ব্যর্থতাকে দায়ী করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের বরাদ্দ অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য।
কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদী বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে।
প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে মাসে কর্নাটকে বিধানসভা নির্বাচন হবে। তার আগে গত ২ নভেম্বর রাজ্যজুড়ে ‘নব-কর্নাটক নির্মাণ পরিবর্তন যাত্রা’-র সূচনা করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্যের ২২৪টি বিধানসভা কেন্দ্র ঘুরে এদিন ৯০ দিনব্যাপী সেই যাত্রার সমাপ্তি হল। এর আগে, ২০০৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু ২০১৩ নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top