News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়ান ওপেনের ফাইনালে সিন্ধু, মিক্সড ডাবলসে ছিটকে গেলেন রেড্ডি-প্রণব
Image

ইন্ডিয়ান ওপেনের ফাইনালে সিন্ধু, মিক্সড ডাবলসে ছিটকে গেলেন রেড্ডি-প্রণব

নয়াদিল্লী, ৪ ফেব্রুয়ারী (হি.স.): শীর্ষ বাছাই এবং প্রাক্তন ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু নিজের সেরা ফর্মের স্কিলগত ম্যাজিক দেখিয়ে পৌঁছলেন ফাইনালে | শনিবার বিশ্বের ৩ নম্বর ৱাটচনক ইন্টানোনকে ৪৮ মিনিটের ঘাম ঝরানো লড়াইয়ে পরাস্ত করেন ২১-১৩, ২১-১৫ স্কোরে | ভারতের ১ নম্বরকে গোটা ম্যাচেই কোনো রকম অসুবিধেয় ফেলতে পারেননি থাইল্যান্ডের এই প্লেয়ার |
অপরদিকে মিক্সড ডাবলসে টুর্নামেন্টের অষ্টম বাছাই ভারতীয় জুটি প্রণব জেরি চোপড়া এবং এন সিক্কি রেড্ডি ১৬-২১, ১৯-২১ স্কোরে ক্রিস্টিয়ানসেন এবং ক্রিস্টিনা পেডারসেন এর কাছে পরাজিত হয়ে বিদায় নেন |
সেমিফাইনালে সিন্ধুর ক্রসকোর্ট স্মাশ, গতি, সার্ভ, নেট পয়েন্টের কোনো জবাব ছিল না থাই প্লেয়ার ইন্টাননের | দুজনের সাক্ষাতে ইন্যানোন ২-৪ লড়াইয়ে এগিয়ে থাকলেও শেষ বার সিন্ধুর কাছে পরাজিত হয়েছিলেন হংকং সুপার সিরিজএ | তাই এদিন সিন্ধু ম্যাচের লড়াইয়ে এগিয়ে থেকেই নেমেছিলেন| ম্যাচের শুরুতেই প্রথম সেটে ২-০ স্কোরে ইন্টানোন এগিয়ে গেলেও তারপর থেকে শুধুই সিন্ধু ম্যাজিক সারা ম্যাচে | প্রথম সেট এভাবেই কিছু স্মাশ , ব্যাকহ্যান্ড উইনার মেরে সিন্ধু জিতে নেন | দ্বিতীয় সেট হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৫-৫ স্কোরের পরে সিন্ধুর একের পর এক লম্বা লাফিয়ে উঠে স্মাশগুলোর কোনও উত্তর পাননি থাই প্লেয়ার | নিজের খেলা এক অন্য উচ্চতায় নিয়ে দ্বিতীয় সেট এবং ম্যাচে জয়লাভ করে ফাইনালে পৌঁছন ভারতীয় প্লেয়ার | এর ফলে ফাইনালে বিশ্বের ১১ নম্বর বেইয়ান জহং এর সাথে খেলতে হবে সিন্ধুকে |
ভারতীয় মিক্সড ডাবলস জুটি চাপের মুখে ‘চোক’ করে গেলেন বলছেন বিশেষজ্ঞরা | চোপড়া-রেড্ডি জুটি ম্যাচে নিজেদের জন্যে অনেক সময় পেয়েছিলেন ফিরে আসার কিন্তু একের পর এক ভুল রিটার্ন এবং নেটে স্মাশ ফেলে ডেনিশ জুটির জন্যে কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন | ম্যাচ শেষ হওয়ার পরে রেড্ডি নিজেদের ভুল স্বীকার করে বলে গেলেন প্রবলভাবে পরের টুর্নামেন্টে ফিরে আসার | নিজেদের কোর্টে বোঝাপড়ার আরো বেশি দরকার বলছেন প্রণবও |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top