News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীর সরকার দেশবিরোধী শক্তিকে উৎসাহ দিচ্ছে, দাবি জেকেএনপিপির
Image

জম্মু ও কাশ্মীর সরকার দেশবিরোধী শক্তিকে উৎসাহ দিচ্ছে, দাবি জেকেএনপিপির

শ্রীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দেশবিরোধী শক্তিকে উৎসাহ দিচ্ছে রাজ্যের শাসক দল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার পার্টি। বিগত বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিল জম্মু ও কাশ্মীর। সেনাবাহিনী এবং পাহাড়ে নিযুক্ত অন্য আধাসামরিক বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উপতক্যা। সম্প্রতি পাথর ছোড়া মামালায় অভিযুক্ত ৯৭৩০ জনের বিরুদ্ধে মামলা তুলে নেয় জম্মু ও কাশ্মীরের রাজ্য সরকার। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে যারা আত্মসমর্পণ করবেন তাদের পুনর্বাসন দেওয়া হবে। এরপরেই বিষয়টিকে দেশবিরোধী হিসেবে আখ্যা দিয়েছে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল প্যান্থার পার্টির চেয়ারম্যান হর্ষদেব সিং। এই বিষয়ে তিনি বলেন, এই ধরণের পদক্ষেপে দেশবিরোধী শক্তিকে আরও বেশি উৎসাহিত করবে এবং সেনাবাহিনীর মনোবল এতে হ্রাস হবে। তিনি অভিযোগ করেন রাজ্য সরকার আগে বলেছিল সন্ত্রাসবাদীদের কোনও রকম রেয়াত করা হবে না। এখন সেই নীতি থেকেই তারা পিছিয়ে আসছে। এই ধরণের তোষণের রাজনীতি আগামী দিনে বৃহদ বিপদ ডেকে আনবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোপিয়ানে সেনাবাহিনীর গুলি চালনার ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার ঘটনায় চরম নিন্দার মুখে পড়ে মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top