News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার মানুষকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ খাট্টার প্রশাসন : ওয়েইসি
Image

হরিয়ানার মানুষকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ খাট্টার প্রশাসন : ওয়েইসি

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার মহেন্দরগড়ে কাশ্মীরি ছাত্রদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন সভাপতি আসাউদ্দিন ওয়েইসি| শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েইসি বলেছেন, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বদা তাই থাকবে| আমরা কোন বার্তা পাঠাচ্ছি? তাঁরা কি অপরাধ করেছে? মানুষকে নিরাপত্তা প্রদানের বদলে, সরকার শুধু মতাদর্শই অনুসরণ করছে|’
শুক্রবার মসজিদ থেকে নমাজ পড়ে ফেরার পথে দুই কাশ্মীরি ছাত্রকে হামলার অভিযোগ ওঠে| আক্রান্ত দুই ছাত্র হরিয়ানার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে| এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, ৬ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ| তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে| এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি|
হরিয়ানায় কাশ্মীরি ছাত্রদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে এবার উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন সভাপতি আসাউদ্দিন ওয়েইসি| হরিয়ানা সরকারের তীব্র সমালোচনা করে ওয়েইসি জানিয়েছেন, ‘হরিয়ানার মানুষকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ খাট্টার প্রশাসন| মসজিদ থেকে বেরিয়ে আসার পরই দুই কাশ্মীরি ছাত্রকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে| আমি এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা করি|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top