News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে গ্যাস সংযোগ, শান্তিরবাজারে উত্তেজনা
Image

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে গ্যাস সংযোগ, শান্তিরবাজারে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনী আদর্শ আচরনবিধি লঙ্ঘন করে সরকারী প্রকল্পের গ্যাস বন্টন ঘিরে উত্তপ্ত শান্তিরবাজার মহকুমার পতিছড়ি এলাকা৷ শুক্রবার শান্তি গ্যাস এজেন্সীর মালিক উত্তম নন্দী উজ্জ্বলা যোজনার গ্যাস বন্টন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছে৷ অভিযোগ, শাসক দলের প্রত্যক্ষ মদতে গ্যাস এজেন্সী মালিককে ব্যবহার করে গরীবদের গ্যাসগুলি বন্টন করা হয়৷ খবর পেয়ে বিজেপি’র মন্ডলের কার্যকর্তারা ছুটে গিয়ে গ্যাস বন্টন বাধা দেয়৷ খবর পেয়ে মহকুমা শাসক ছুটে গিয়ে গ্যাস বন্টন বন্ধ করে দেয়৷ নির্বাচন ঘোষণার পর কেন এবং কার নির্দেশে বন্টন করা হয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক৷

তাঁদের অভিযোগ, উজ্জ্বলা যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে শাসক দলের প্রচার করার কাগজ লাগিয়ে সুবিধা-ভোগীদের গ্যাস বন্টন করা হয়৷ বিজেপি’র কার্যকর্র্তদের অভিযোগ, ভোটের বিজ্ঞাপন করতে কূটনৈতিক পন্থা অবলম্বন করেছে শাসক দল৷ প্রবল চাপে  গ্যাস এজেন্সী মালিক ভুল স্বীকার করে নিয়েছেন৷ তবে, আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রশাসন আদৌ কি ব্যবস্থা গ্রহন করবে? আইন লঙ্ঘনের জন্য মহকুমা প্রশাসন আশ্বাস দিলেও জরিমানা কিংবা শাস্তির উদ্যোগ নেবে কিনা, সেদিকে তাকিয়ে বিজেপি’র কার্যকর্তারা৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top