News Flash

  • Home
  • Uncategorized
  • ৩২০ জন প্রার্থীর মনোনয়ন পেশ, শেষ মুহুর্তে ২৫ আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস
Image

৩২০ জন প্রার্থীর মনোনয়ন পেশ, শেষ মুহুর্তে ২৫ আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ মোট ৩২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ ঘোষণা অনুযায়ী বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি এবং আইপিএফটি তাদের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিয়েছে৷ কিন্তু, আশ্চর্যের বিষয় হল আইএনপিটি-এনসিটি ফোরাম তাদের ঘোষণা অনুযায়ী প্রার্থী জমা দেয়নি৷  এনসিটি আসন্ন বিধানসভা নির্বাচনে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা জমা না দিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াল৷ তবে, আইএনপিটি ১৬টি আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ অন্যদিকে প্রার্থীর নাম ঘোষণা না দিয়ে তৃণমূল কংগ্রেস একাই ২৫টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা  দিয়েছে৷ এছাড়াও আমরা বাঙালী, টিপিপি, টিএসপি, এসইউসিআই, এনইআইডিপি, আদি বিজেপি এবং নির্দল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷

নির্বাচন দপ্তরের দেওয়া তথ্য অনুসারে সিপিআইএমের ৫৭ জন, সিপিআইএমএলের ৫ জন, সিপিআইয়ের ১ জন, আরএসপির ১ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, কংগ্রেসের ৬০ জন, তৃণমূল কংগ্রেসের ২৫ জন আমরা বাঙালীর ২৩ জন, আইএনপিটি ১৬ জন, আইপিএফটির ১২ জন, বিজেপির ৫৬ জন, টিপিপির ৭ জন, টিএসপির ৯ জন, এনইআইডিপির ৩ জন, আদি বিজেপির ১ জন এবং নির্দল প্রার্থী ৩৮ জন আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷

উল্লেখযোগ্য বিষয় হল, আইএনপিটি এবং এনসিটির ফোরাম সম্ভবত ভেঙ্গে গেছে৷ কারণ, নির্বাচন দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুধু আইএনপিটির প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন৷ এনসিটির কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়নি৷ এদিকে, তৃণমূল কংগ্রেসের ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনাটি আসন্ন বিধানসভা নির্বাচনে খুবই বৈচিত্রময় বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ, তৃণমূল কংগ্রেস আইএনপিটি এবং এনসিটির সাথে নির্বাচনী আতাতের ঘোষণা দিয়েছিল৷ সে জায়গায় এনসিটি এই জোট থেকে সরে দাঁড়িয়েছে৷ তার বদলে রাজ্য বিধানসভার প্রায় অর্ধেক আসনে প্রার্থী দিয়ে তৃণমূল কংগ্রেস নতুন চমক দিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা অনুযায়ী, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস এরাজ্যেও প্রায় অর্ধেক আসনে প্রার্থী দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জী৷ দলের রাজ্য পর্যবেক্ষক সব্যসাচী দত্ত ইতিপূর্বে জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসও সক্রিয় অংশগ্রহণ করবে৷

বুধবার সারা রাজ্যেই সুবিশাল মিছিল করে  বিজেপির প্রত্যাশীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷ রাজধানী আগরতলার সবকয়টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রত্যাশীরা আজ তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷ মনোনয়নপত্র দাখিলের সময় গেরুয়া বসনে এবং নরেন্দ্র মোদীর অঙ্কিত টি শার্ট পরে যুবকরা মহামিছিলে শামিল হয়েছিলেন৷ আগরতলার মর্যাদাপূর্ণ বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ মাথায় গেরুয়া রংয়ের মণিপুরি পাগড়ি পরে ছাউনি ছাড়া গাড়িতে দাঁড়িয়ে গোটা এলাকা প্রদক্ষিণ করেন তিনি৷ মনোনয়নপত্র দাখিলের সয়ম তাঁর সঙ্গে ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, ত্রিপুরার নির্বাচনী প্রভারী ড হিমন্তবিশ্ব শর্মা এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর৷

রাজ্যের অন্যান্য জেলা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রচুরসংখ্যক কর্মী ও  সমর্থকদের নিয়ে বিজেপি’র প্রত্যাশীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাঁদের মনোনয়ন দাখিল করে বিজেপি প্রচারে এক অন্য দৃষ্টান্ত তৈরি করেছে৷ একই সঙ্গে সিপিআইএম এর প্রত্যাশীদের মনোনয়নপত্র দাখিলের সময় আয়োজিত মিছিলের মতোই জৌলুস, ঢাক, ডোল, নৃত্য ইত্যাদিও বিজেপি’র মিছিলে লক্ষ করা গেছে৷

এদিন বিজেপির ৬ বিধায়ক যথাক্রমে সুদীপ রায়বর্মণ, আশীষ কুমার সাহা, দিলীপ সরকার, বিশ্ববন্ধু সেন, প্রণজিৎ সিংহরায় এবং দিবাচন্দ্র রাঙ্খল নিজ নিজ কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন৷ এছাড়াও প্রাক্তন বিধায়ক রতন লাল নাথ, বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী, সুরজীৎ দত্ত এদিন মনোনয়ন জমা দিয়েছেন৷ অন্যদিকে কংগ্রেস বিধায়ক গোপাল রায় ও রত্না দত্ত সহ দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন৷

বৃহস্পতিবার মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখবে নির্বাচন কমিশন৷ শুক্র ও শনিবার মনোনয়ন প্রত্যাহার করা যাবে৷ শনিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top