News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ অচল হলে লাভ সরকারের, বিরোধীদের নয় : প্রণব মুখোপাধ্যায়
Image

সংসদ অচল হলে লাভ সরকারের, বিরোধীদের নয় : প্রণব মুখোপাধ্যায়

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): অধিবেশন চলাকালীন বিরোধীদের সংসদ অচল করার প্রসঙ্গে নিজের অসন্তোষ চেপে রাখতে পারলেন না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই বিষয়ে তিনি বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সংসদ অচল করলে তা এই দেশের মানুষের প্রতি যে দায়বদ্ধতা তার প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি মনে করেন, সংসদের প্রতিটা সাংসদ জনগণের কাছে ঋণী। কারণ তাদের জিতে আসতে গেলে জনগণের কাছে ভোট চাইতে হয়। বিরোধীরা সংসদ অচল করলে আদতে লাভ সরকার পক্ষে বলে মনে করেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রায় চার দশকের সংসদ জীবন অতিবাহিত করেছেন প্রণব মুখোপাধ্যায়। কখনও বিরোধী বেঞ্চে বসে দক্ষ ভাবে সরকার পক্ষের ত্রুটি তুলে ধরেছিলেন তিনি। আবার কেন্দ্রীয়মন্ত্রী হয়ে নিজের বাগ্মিতা দিয়ে গোটা সদনকে মোহিত করে রেখেছিলেন তিনি। এর জন্য দেশের সমস্ত রাজনৈতিক দলের শ্রদ্ধা পেয়েছেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের মতে সংসদের অধিবেশনে কোনও ব্যাঘাত হলে আদতে ক্ষতিগ্রস্ত হবে বিরোধীরা। এতে সুবিধে হবে সরকার পক্ষের। সংসদ অচল হওয়া বিষয়টিকে ‘সরকারের সাহায্যকারী হাত’ হিসেবে চিহ্নিত করেন প্রাক্তন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, তিন তালাক বিল এবং আরও একাধিক সাম্প্রতিক ইস্যুতে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলির হট্টগোলের জেরে শীতকালীন অধিবেশন বারবার মুলতুবি করে দিতে বাধ্য হয়েছেন লোকসভার অধ্যক্ষা এবং রাজ্যসভার চেয়ারম্যান। সেই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন বলে সূত্রে দাবি।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top