News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতি পুষ্পেন্দ্র সিং
Image

দিল্লি পুলিশের জালে কুখ্যাত দুষ্কৃতি পুষ্পেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): কুখ্যাত দুষ্কৃতি পুষ্পেন্দ্র সিংকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। কুখ্যাত এই দুষ্কৃতির বিরুদ্ধে একাধিক ডাকাতির অভিযোগ ছিল। সম্প্রতি এক পেট্রোল পাম্প মালিকের কাছ থেকে ডাকাতি করে ৩৯ লক্ষ টাকা লুঠ করার ঘটনায় পুষ্পেন্দ্র সিংয়ের যুক্ত ছিল বলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে আরও আটটি ডাকাতির মামলা চলছিল। পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকা থেকে এই দুষ্কৃতিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের আধিকারিকরা। পুষ্পেন্দ্র সিংকে যখন দিল্লি পুলিশের স্পেশ্যাল গ্রেফতার করতে যায় তখন পুলিশকে দেখে গুলি চালায় পুষ্পেন্দ্র। কিছুক্ষণ পুলিশের সঙ্গে ওই দুষ্কৃতির এনকাউন্টার চলে। পরে ইনস্পেক্টর শিব কুমার এবং মুকেশ কুমার সিং নেতৃত্বে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুষ্পেন্দ্র সিংয়ের কাছ থেকে একটি সেমি-অটোমেটিক ৭.৬৫ এমএম পিস্তল, চারটি কার্তুজ এবং একটি অ্যাপাচি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় কুখ্যাত ওই দুষ্কৃতির বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। গোটা বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top