News Flash

Image

ভোটকর্মীদের মকফল শুরু আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ ভোটের কাজে নিযুক্তদের মকফল বুধবার থেকে শুরু হচ্ছে৷ প্রতি বিধানসভা কেন্দ্রের জন্য ৪ জন করে জেলা ভিত্তিক প্রশিক্ষক রয়েছেন৷ তাঁরাই প্রশিক্ষণ দেবেন৷ তাছাড়া আগামী সপ্তাহ থেকেই ইভিএমের কমিশনিং শুরু হয়ে যাচ্ছে৷ মঙ্গলবার এই কথা জানান অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারীক তাপস রায়৷

তাঁর কথায়, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী একত্রে ৪০ থেকে ৪৫ জনের বেশী প্রশিক্ষণ দেওয়া যাবে না৷ তাই, এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৪ জন করে জেলাভিত্তিক প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে৷ বুধবার থেকে মকফল শুরু হয়ে যাবে৷

এদিন তিনি আরও জানান, ইভিএমের কমিশনিংও আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে৷ তিনি জানান, প্রতি ইভিএম পিছু দুইজন করে ইঞ্জিনিয়ার কমিশনের কাছে চাওয়া হয়েছে৷ ইভিএম কমিশনিংয়ের সময়ই তাদের থাকা খুবই প্রয়োজনীয়৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top