News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াই কেন্দ্রে নতুন সিপিআইএম প্রার্থী নির্মল বিশ্বাস
Image

খোয়াই কেন্দ্রে নতুন সিপিআইএম প্রার্থী নির্মল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছেন৷ প্রাক্তন ছাত্র নেতা নির্ম ল বিশ্বাসকে প্রার্থী করেছে পার্টি৷ সিপিআইএম এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, এই কেন্দ্রের প্রার্থী বিশ্বজিৎ দত্ত অসুস্থ হয়ে পড়েছেন৷ তিনি নির্বাচনী লড়াইয়ে অপারগ বলেও জানিয়ে দিয়েছেন৷ তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ এই অবস্থায় প্রাক্তন ছাত্র নেতা নির্মল বিশ্বাসকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে৷ নির্মল বিশ্বস ইতোপূর্বে এসএফআই এর রাজ্য সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি সিপিআইএম এর জেলা কমিটির সদস্য৷

এদিকে সিপিএমের তরফে জানানো হয়েছে বিশ্বজিৎ দত্ত গত পরশু বিকেল থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ আজ দুপুরে সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাশ হাসাপাতালে তাকে দেখতে গেলে বিশ্বজিত দত্ত জানান তাঁকে আরও কিছু হাসাপাতালে চিকিৎসাধীন থাকতে হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top