News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদ্যুতের সাথে হিমন্তবিশ্বের সাক্ষাৎ, রাজ্য রাজনীতিতে জোর জল্পনা
Image

প্রদ্যুতের সাথে হিমন্তবিশ্বের সাক্ষাৎ, রাজ্য রাজনীতিতে জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ ভোট বিভাজন আটকানোই মূল লক্ষ্য৷ তাই, রাজ্যে এসে সোজা মহারাজ প্রদ্যুৎ

মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে সাক্ষাৎ করেন বিজেপির ত্রিপুরা নির্বাচন প্রভারী ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ ছবি নিজস্ব৷

কিশোর মাণিক্য বাহাদুরের সাথে দেখা করলেন বিজেপি’র নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা৷ দীর্ঘসময় তাঁদের মধ্যে রূদ্ধদ্বার বৈঠক হয়েছে৷ নির্বাচনকে ঘিরে উন্মাদনা যেখানে তুঙ্গে, সেখানে প্রদেশ কংগ্রেসের কার্য্যকারী সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে হিমন্ত বিশ্ব শর্মার একান্তে আলোচনা রাজনীতির নয়া সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

বিজেপি সূত্রে খবর, মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে আলোচনার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়েছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ৷ এবার তিনি ভোটে দাঁড়াননি৷ কিন্তু, কংগ্রেসের সাথে উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির জোট গঠনে তাঁর সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে৷ আইএনপিটি, এনসিটি এবং আইপিএফটি তিপ্রাহার রাজেশ্বর দেববর্মার সাথে কংগ্রেসের জোট নিয়ে তাঁর বৈঠকও হয়েছে৷ তাতে, কোন ফল মিলেনি ঠিকই৷ কিন্তু, কংগ্রেসী ঘরাণার একজন বিশিষ্ট নেতা হিসেবে তিনি ছাপ রাখতে পেরেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

তবে, আজ মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে বিজেপি’র বৈঠক রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের বার্তা বহন করছে বলে দাবী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷ এদিন রাজ্যে এসেই হিমন্ত বিশ্ব শর্মা দলের রাজ্য প্রভারী সুনীল দেওধরকে নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে দেখা করতে যান৷ দীর্ঘ সময় তাঁদের বৈঠক হয়৷

বৈঠকের নির্যাশ কিছুই জানাননি হিমন্তবাবু, এমনকি প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরও৷ তাঁদের দাবি, এই সাক্ষাত নেহাতই সৌজন্যমূলক৷ হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বহুদিন ধরে উজ্জ্বয়ন্ত প্রাসাদ দেখার সাধ ছিল৷ সেই টানেই আজ ছুটে এসেছি৷ এই সাক্ষাত রাজনৈতিক নয় বলে দাবি করেন তিনি৷ তবে, আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরকে রাজ্যসভায় দেখা যেতে পারে বলে উল্লেখ করেন হিমন্তবাবু৷ এক্ষেত্রে কোন দলের হয়ে তিনি রাজ্যসভায় যাবেন তা বাছাই করার দায়িত্ব প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের উপরই ছেড়েছেন হিমন্তবাবু৷ তাঁর কথায়, আগামী দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরকে রাজ্যসভায় দেখা যেতে পারে৷ তবে, কোন দলের হয়ে তিনি রাজ্যসভায় যাবেন, সেটা তাঁকেই স্থির করতে হবে৷

এদিন মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর বলেন, সৌজন্যমূলক সাক্ষাতকারে তাঁরা আজ মিলিত হয়েছেন৷ রাজনীতির সাথে এই সাক্ষাতের কোন সম্পর্ক নেই৷ সাথে তিনি যোগ করেন, কংগ্রেস এবং বিজেপি উভয় দলই মনে করে দেশের কাছে সবচেয়ে চিন্তার কারণ এখন কমিউনিস্টরা৷ এক্ষেত্রে কমিউনিস্টদের বিরুদ্ধে যেকোন লড়াইয়ে তিনি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন৷

এই সাক্ষাত রাজনৈতিক নয় বলে তাঁরা দাবি করলেও, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এদিন স্পষ্ট জানান, নির্বাচনী মুহুর্তে এই সাক্ষাতে অবশ্যই রাজনীতি নিয়েই আলোচনা হবে৷ তাঁর বক্তব্য, ড হিমন্ত বিশ্ব শর্মা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই বৈঠক হয়েছে৷ তবে, বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে স্পষ্ট তিনি কিছুই জানাননি৷ ফলে, নির্বাচনী মুহুর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের সাথে বিজেপির বৈঠক রাজনীতির নয়া সমীকরণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোট বিভাজন বিজেপির মূল চিন্তার বিষয়৷ ফলে, ভোট বিভাজন আটকাতে সব রকমভাবে চেষ্টা চালাবে বিজেপি৷ এদিনের এই সাক্ষাত এরই অঙ্গ বলে মনে করা হচ্ছে৷

এদিকে, আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার সাথেও এদিন রাতে হিমন্ত বিশ্ব শর্মা বৈঠক করেছেন৷ এই বৈঠক জোট মজবুত করার আরো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করা হচ্ছে৷ এদিন, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানিয়েছেন, দুপুরে দলের নির্বাচন প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে এসেছেন৷ রাতের মধ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও এসে গেছেন৷ তাঁর কথায়, হিমন্তবাবু দলের সাংগঠনিক বিষয়ে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার জন্য রাজ্যে অবস্থান শুরু করে দিয়েছেন৷ তাতে রাম মাধবও নানা পরামর্শ দেবেন৷ এদিকে, বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন রাম লাল আগামী ১ ফেব্রুয়ারী দুইদিনের জন্য রাজ্যে আসছেন বলে জানিয়েছেন বিপ্লববাবু৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top