News Flash

  • Home
  • Uncategorized
  • মোদি সরকারের সমালোচনায় মুখর সূর্যকান্ত
Image

মোদি সরকারের সমালোচনায় মুখর সূর্যকান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি যা ছিল, তার কোনটাই পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বরং তখন যা বলেননি, তাই এখন করছেন তিনি৷ নোট বাতিল এবং জিএসটি’র জোড়া ফলায় বিদ্ধ হয়ে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর৷ সোমবার কমলপুরে বামফ্রন্টের নির্বাচনী জনসভায় এইভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক ড সূর্যকান্ত মিশ্র৷
তাঁর কথায়, সারা দেশে মূল্যবৃদ্ধিতে লাগাম পড়াতে পারেনি কেন্দ্র৷ কৃষক আত্মহত্যাও দিন দিন বেড়ে চলেছে৷ প্রতিশ্রুতি অনুযায়ী সাড়ে তিন বছরে সাত কোটি বেকারের চাকুরী হওয়ার কথা থাকলেও, বছরে দুই লক্ষ চাকুরীও দিতে পারেনি কেন্দ্র৷ উল্টে, নোট বাতিলের জেরে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন৷ অথচ, সেই বিজেপিই এরাজ্যে বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা এবং মিথ্যা প্রচার করে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে৷ শুধু তাই নয়, ক্ষমতা দখলে তারা রাজ্যভাগের চক্রান্তকারীদের সাথেও হাত মিলিয়েছে৷ তাঁর দাবি, বিজেপি বরাবরই বিভাজনের রাজনীতি করে থাকে৷ রাজ্যেও একই রণনীতি নিয়েছে গেরুয়া শিবির৷ তাই, এদিন তিনি শান্তি-সম্প্রীতির জন্য বামফ্রন্টের প্রতি আস্থা রাখার আহ্বান জানান৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top