নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারী৷৷ সাত সকালে ম্যাগজিন উদ্ধার হয়েছে আসাম-আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমার তুইসিন্দ্রাই বাজার এলাকায়৷ বৃহস্পতিবার সকালে স্থানীয় জনগণ জাতীয় সড়কের উপর ম্যাগজিন পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারীক তাপস দেবের নেতৃত্বে পুলিশ কর্মীরা ছুটে গিয়ে ম্যাগজিন উদ্ধার করেন৷ তাপস দেব জানিয়েছেন, ম্যাগজিন একে-৪৭ রাইফেলের৷ টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের জওয়ানের রাইফেল থেকে ম্যাগজিনটি হারানো গিয়েছিল৷ পুলিশ তৎক্ষনাত টিএসআর জওয়ানকে তলব করেছে৷ জানা গেছে, তুইসিন্দ্রাই দিয়ে যাওয়ার পথে ম্যাগজিনটি হারানো গিয়েছিল৷ পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়েছে৷ ম্যাগজিন উদ্ধারের ঘটনায় গোটা মহকুমায় কৌতুহল বাড়ে জনমনে৷
ম্যাগজিন উদ্ধার তেলিয়ামুড়ায়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















