News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ
Image

বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে সিপিআই(এম) এর সর্বভারতীয় নেতৃত্ব সুভাষিনী আলির কুশপুত্তুলিকা দাহ করা হয় এবং বিক্ষোভ করা হয়৷ সুভাষিনী আলি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করেছেন৷ আজ পর্যন্ত সিপিআই(এম) এর ক্যাডারবাহিনী কুৎসা প্রচার ও অপকাজে লিপ্ত বলে জানান, কিন্তু এখন দেখা যাচ্ছে যে, সিপিআই(এম) এর শীর্ষস্থানীয় নেতৃত্বরাও সভ্যতা ভুলে যাচ্ছেন৷ আজ তারই প্রতিবাদ জানানো হয় এবং মহিলা মোর্চার এই কর্মযজ্ঞে রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, সাধারণ সম্পাদিকা ডালিয়া সিংহ ও রত্না সিনহা সহ সদর জেলার সভানেত্রী  দীপু রায় চৌধুরী ও গ্রামীন জেলার সাধারণ সম্পাদিকা পিঙ্কি ঘোষ সহ সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন৷

অন্যদিকে বামফ্রন্টের ক্যাডার বাহিনীর তান্ডবে মহিলারা এমেিতই অসুরক্ষিত৷ এখন ত্রিপুরা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া মাত্র সিপিআই(এম) এর ক্যাডার বাহিনী বিজেপি সমর্থক মহিলাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক বামফ্রন্টের দলে আনার  অপচেষ্টা চালাচ্ছেন৷ ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৫ নং বুথের সভানেত্রী জয়া শীলের বাড়িতে ঢুকে সিপিআই(এম০ এর ক্যাডার বাহিনী তাকে জোরপূর্বক মাথায় লাল টুপি পড়িয়ে ও হাতে লাল পতাকা ধরিয়ে দিয়ে ছবি তুলে অপপ্রচার করেছে যে, জয়া শীল সিপিআই(এম) দলে যোগ দিয়েছেন৷ ভারতীয় জনতা মহিলা মোর্চা এই ধরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top