News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি’র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে আজ সংসদীয় বোর্ডের বৈঠক, ঘোষণা কাল
Image

বিজেপি’র প্রার্থী তালিকায় চূড়ান্ত রূপ দিতে আজ সংসদীয় বোর্ডের বৈঠক, ঘোষণা কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ আগামী ২৫ জানুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করবে৷ প্রার্থী তালিকায় থাকতে পারে অতিবিশিষ্ট কয়েকজনের নাম৷ রাজ্য বিজেপি প্রভারী তথা সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর মঙ্গলবার জানিয়েছেন, বিজেপি’র প্রার্থী তালিকা মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গেছে৷ এখন শুধু সময়ের অপেক্ষা৷ সাংগঠনিক নিয়মনীতি অনুযায়ী প্রার্থী তালিকায় দলের সংসদীয় বোর্ড চূড়ান্ত অনুমোদনের জন্য বসবে৷ আর এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ জানুয়ারি সংসদীয় বোর্ডের বৈঠক বসবে৷ বৈঠকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে৷

সুনীল দেওধর বলেন, ২৪ জানুয়ারি পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তের পর ২৫ জানুয়ারি আগরতলায় প্রার্থী তালিকা ঘোষণা হবে৷ প্রার্থী তালিকায় রাজ্যের বেশ কয়েকজন অতিবিশিষ্ট ব্যক্তিবর্গের নাম থাকবে৷ অধিকাংশ বিধানসভা কেন্দ্রে একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে৷ কয়েকটি ক্ষেত্রে দুই বা ততোধিক নাম রয়েছে৷ এগুলির বিষয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হবে৷ কয়েকজনের আসন রদবদল করার সম্ভাবাও রয়েছে৷ উল্লেখ করা যেতে পারে সংসদীয় বৈঠকে যোগ দিতে বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব এবং রাজ্য প্রভারী সুনীল দেওধর উভয়ই মঙ্গলবার দিল্লির উদ্দেশে আগরতলা ত্যাগ করেছেন৷ উভয়েই পালার্মেন্টারি বোর্ডের বৈঠকে উপস্থিতক থাকবেন৷

এদিকে, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে সক্রিয় জনজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির সঙ্গে বিজেপি ঐক্য জোট গঠনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে৷ ইতিমধ্যেই আইপিএফটি’র সঙ্গে সমঝোতা হয়ে গেছে৷ বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক তথা রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আইপিএফটির সঙ্গে আলোচনা শেষ হয়েছে৷ জোটের সামগ্রিক বিষয়বস্তু ও চূড়ান্ত হয়ে গেছে৷ এখন শুধু ঘোষণার বাকি৷ সর্বভারতীয় সভাপতি এই ঘোষণা দেবেন৷ একই সঙ্গে আসন সমঝোতাও হয়ে গেছে৷ যৌথ ঘোষণা অনুমোদনও দিল্লি থেকে দেওয়া হবে৷ সুনীল দেওধর আরও বলেন, শুধু আইপিএফটি-র সঙ্গে নয়, অন্যান্য জনজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা চলছে৷ এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হলেও  আশা করা যায় ওই দলগুলির সঙ্গেও সমঝোতা হয়ে যাবে৷ পাহাড়ে বামবিরোধী জোট বিভাজন না হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টাই নেওয়া হবে৷ এই লক্ষে কাজ চলছে৷ দু একদিনের মধ্যে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top