News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত
Image

দেশে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): দেশে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করবেন ওম প্রকাশ রাওয়াত।
১৯৭৭ ব্যাচের মধ্যপ্রদেশের এই আইএএস ক্যাডারের জন্ম ২ রা ডিসেম্বর ১৯৫৩-তে। সুদীর্ঘ প্রায় তিন দশকের লম্বা কর্মজীবনে কেন্দ্র এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে দায়িত্বভার সামলেছেন এই দুঁদে আইএএস আধিকারিক। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন। এছাড়াও কেন্দ্রের প্রতিরক্ষা এবং ভারী শিল্প দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিকের পদের জন্য শপথগ্রহণ করবেন তিনি। ২০১৫ সাল থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের দেশে আটটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের মুখ্য নির্বাচন কমিশনারে পদে বসতে চলেছেন তিনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top