News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মাতোয়ারা রাজ্য
Image

বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মাতোয়ারা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারী৷৷ আগামীকাল সরস্বতী দেবীর আরাধনা৷ প্রাচীন কাল থেকেই বিদ্যাদেবী সরস্বতীর বন্দনা ত্রিপুরার রাজন্দর থেকে শুরু করে শিক্ষাঙ্গনে ধুমধামে হবার ইতিহাস রয়েছে৷ কালের গর্ভে ওই সমস্ত ইতিহাস বর্তমান প্রজন্মের কাছ থেকে দূরে চলে গেলেও সরস্বতী দেবীর বন্দনা ঘিরে গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে৷ রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাঙ্গন ছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমের কার্যালয় সহ ঘরে ঘরে দেবী সরস্বতী আরাধনার প্রস্তুতি চলছে৷ এইদিকে রবিরার ছুটির দিন হওয়া সত্ত্বেও মূর্তি পাড়া থেকে বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেবী সরস্বতী প্রতিমা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে নিয়ে যাচ্ছেন৷ এছাড়া রাজধানীর প্রধান বাজারগুলিতে পুজোকে ঘিরে ফল ফুল সহ অন্যান্য আণুষঙ্গিক পূজার উপকরণ কেনাকাটারও ধুম লেগেছে৷ আগামীকাল পঞ্চমী তিথি দুপুর ১ টা পর্য ন্ত রয়েছে৷ তবে পূজাক ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখার বিষয়ে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহরে সিদ্ধান্ত নিয়েছে৷ রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনীর জোয়ানরা মোতায়েন করা হয়েছে৷ যদিও নির্বাচন ঘোষণা হলেও পূজার আয়োজনে কোনও বেঘাত পরিলক্ষিত হচ্ছেনা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top