News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবত বন্ধের দাবিতে সিনেমা হল কর্তিৃপক্ষদের স্মারকলিপি দিল কর্নি সেনা
Image

পদ্মাবত বন্ধের দাবিতে সিনেমা হল কর্তিৃপক্ষদের স্মারকলিপি দিল কর্নি সেনা

গুরুগ্রাম/লখনউ, ২১ জানুয়ারি (হি.স.): পদ্মাবত নিয়ে রাজস্থানের সঙ্গে গোটা দেশে বিক্ষোভ অব্যহত। এতদিন পদ্মাবত নিয়ে কর্নি সেনার দাপাদাপি রাজস্থানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু রবিবার হরিয়ানায় নিজেদের শক্তি প্রদর্শন করল কর্নি সেনা। এদিন হরিয়ানার গুরুগ্রামের সিনেমা হলগুলির কর্তিৃপক্ষকে কর্নি সেনার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপির মাধ্যমে হল কর্তিৃপক্ষদের কাছে পদ্মাবত সিনেমা প্রর্দশন বন্ধ রাখার জন্য বলা হয়। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাবে পদ্মাবত। এর পরেও যদি সিনেমাটি মুক্তি পায় এই প্রশ্ন করা হলে কর্নি সেনার পক্ষ থেকে জানানো হয়, অপেক্ষা করুন দেখতে পাবেন কি হয় ২৫ জানুয়ারি।
হরিয়ানার গুরুগ্রাম ছাড়াও উত্তরপ্রদেশের লখনউতে কর্নি সেনার পক্ষ থেকে উত্তরপ্রদেশের লখনউতে এদিন পোস্টার পোড়ায় কর্নি সেনার সমর্থকরা। এছাড়াও সিনেমাটি মুক্তি রুখতে তারা বিক্ষোভ দেখাতে থাকে লখনউয়ের রাজপথে। অন্যদিকে এদিন পদ্মাবত মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে সুপ্রিমকোর্টের কাছে রিভিউ পিটিশন দায়ের করবে রাজস্থান সরকার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top