News Flash

  • Home
  • Uncategorized
  • যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন কাশ্মীরকে : মেহবুবা মুফতি
Image

যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন কাশ্মীরকে : মেহবুবা মুফতি

বারামুল্লা, ২১ জানুয়ারি (হি.স.): পাক হামলায় গত কয়েকদিন ধরে রক্তাক্ত হচ্ছে ভারত-পাক সীমান্ত| পাকিস্তানি রেঞ্জার্সদের হামলায় শহিদ হচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা| রক্তাক্ত ঝরছে ভারত-পাক সীমান্তবর্তী গ্রামগুলিতে| এখানেই শেষ নয়, পাকিস্তানি হামলায় ব্যবসা বাণিজ্যও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে কাশ্মীর উপত্যকায়| এমতাবস্থায় ভারত-পাক সম্পর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| রবিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনুরোধ করেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন না|’
রবিবার বারামুল্লায় জেলায় মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘সীমান্তে রক্তপাত হচ্ছে| গোটা দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে, কিন্তু কাশ্মীর উপত্যকায় ঠিক উল্টোটাই ঘটছে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের কাছে অনুরোধ জম্মু ও কাশ্মীরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন না| একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা উচিত|’
উল্লেখ্য, পাক হামলায় রবিবারও রক্তাক্ত হল ভারত-পাক সীমান্ত| রবিবার পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| মর্টার, ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গোলগুলি বর্ষণ করে পাক সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান চন্দন কুমার রাই (২৫)| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সকরা বাঁচাতে পারেননি ওই বীর সেনা জওয়ানকে| হসাসপাতালেই মৃত্যুবরণ করেন বীর সেনা জওয়ান চন্দন কুমার রাই|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top