News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮
Image

ঝাড়খণ্ডে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮

দুমকা (ঝাড়খণ্ড), ২১ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকায় ট্রাক ও টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৮ জন পরীক্ষার্থীর| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন| অ্যাম্বুল্যান্সে করে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে সুমোতে চেপে দেওঘরে পরীক্ষা দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী| দুমকার কাছে একটি ট্রাকের সঙ্গে সুমোর মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৮ জন পরীক্ষার্থী| গুরুতর আহত অবস্থায় দু’জনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে টাটা সুমো গাড়িতে চেপে দেওঘরে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী| দুমকার কাছে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে টাটা সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জন পরীক্ষার্থীর| পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও, চালক পলাতক| পুলিশ সূত্রের খবর, মৃতদের প্রত্যেকের বাড়ি দুমকার রসিকপুর এলাকায়|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top