News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটে দাদন ও রিগিং নিয়ে কমিশনে লাল-গেরুয়ার একাধিক নালিশ
Image

ভোটে দাদন ও রিগিং নিয়ে কমিশনে লাল-গেরুয়ার একাধিক নালিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ ভোটে জিততে প্রচুর টাকা খরচ করবে বিজেপি, নির্বাচন কমিশনে এই গুরুতর অভিযোগ এনেছে সিপিএম৷ এদিকে, আসন্ন নির্বাচনেও রিগিং করে জয়ী হতে চাইছে শাসক দল সিপিএম, নির্বাচন কমিশনে এই অভিযোগ জানিয়েছে বিজেপি৷ শনিবার ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সাথে সাক্ষাৎ করে একে অপরকে এইভাবেই বিঁধেছে সিপিএম ও বিজেপি৷

এদিন সিপিএম রাজ্য কমিটি ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে এক মেমোরেন্ডামে জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির অর্থের অপব্যবহার নিয়ে সিপিএম খুবই উদ্বিগ্ণ৷ নগদ অর্থ দিয়ে কিংবা দামি সামগ্রী বিতরণ করে জনগণের সত্যিকারের রায় প্রকাশ ব্যহত করবে বিজেপি, সিপিএম এই আশঙ্কা করছে৷ কারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলির ব্যয় করার কোন নির্দিষ্ট সীমা নেই৷ প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রমাণিত বর্তমানে দেশের সবচেয়ে ধনি রাজনৈতিক দল বিজেপি৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলে বিজেপি প্রচুর অর্থ খরচ করবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর নজরদারির দাবি সিপিএম জানিয়েছে৷

পাশাপাশি, জোটসঙ্গী আইপিএফটিকে সাথে নিয়ে বিজেপি উপজাতি এলাকায় বাঙালী বিদ্বেষী প্রচার চালিয়েছে বলেও কমিশনের কাছে নালিশ জানিয়েছে সিপিএম৷ তাদের বক্তব্য, পৃথক দাবিকে সামনে রেখেই এই প্রচার চালানো হচ্ছে৷ এরই সাথে সিপিএম পার্টি অফিস এবং কর্মীদের উপর আক্রমণের বিষয়গুলিও নির্বাচন কমিশনের গোচরে নিয়েছে শাসক দল৷ অভিযোগে বলা হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সিপিএমের পার্টি অফিসে এবং কর্মীদের উপর বিজেপি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ তাতে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক আহত হয়েছেন৷ পাশাপাশি সিপিএম পার্টি ও মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্পর্কে  সোশ্যাল মিডিয়ায় নানা কুৎসামূলক প্রচার করা হচ্ছে বলেও কমিশনের কাছে নাশিল জানিয়েছে শাসক দল৷

এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আজ সকালে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের সাথে দেখা করে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তাঁকে অবগত করানো হয়েছে৷ বিগত নির্বাচনগুলিতে শাসক দল রিগিং করে জয়ী হয়েছে, এই অভিযোগ এনে আসন্ন নির্বাচনেও একই পন্থা অবলম্বন করবে সিপিএম এই আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি৷ প্রযুক্তিকে ব্যবহার করে রিগিং বন্ধ করার আবেদন কমিশনের কাছে জানিয়েছে দল, জানান সুনীল দেওধর৷ পাশাপাশি সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের হুমকি দেওয়া ভাষণ সম্পর্কে কমিশনে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে৷ শ্রীদেওধর বলেন, নির্বাচন ভয়মুক্ত পরিবেশে হোক, সেই আবেদন কমিশনের কাছে জানানো হয়েছে৷ শুধু তাই নয়, কর্মচারীদের কাছ থেকে শাসক দল যেভাবে চাঁদা সংগ্রহ করছে সেই বিষয়েও কমিশনকে অবগত করা হয়েছে৷ এদিন দেওধর বলেন, নির্বাচনে রিগিং সম্পর্কে সবিস্তারে কমিশনকে জানানো হয়েছে৷ সমস্ত খঁুটিনাটি বিষয় উল্লেখ করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে৷ তিনি জানান, কমিশন রিগিং বন্ধে সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top