News Flash

  • Home
  • Uncategorized
  • জোট গঠনে কংগ্রেসের সাথে দফওয়ারি নিষ্ফলা বৈঠক আঞ্চলিক দলগুলির
Image

জোট গঠনে কংগ্রেসের সাথে দফওয়ারি নিষ্ফলা বৈঠক আঞ্চলিক দলগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ প্রতিদিন রঙ পাল্টানো রাজনীতির অন্যতম প্রধান চরিত্র৷ তাই, টানা দুইদিন কংগ্রেসের সাথে নির্বাচনী আতাঁত নিয়ে বৈঠক করেও আইএনপিটি ও এনসিটি পাঁচদলীয় জোটে নিজেদের সামিল করছেনা বলে সূত্রের খবর৷ ফলে, তাদেরকে বাদ দিয়েই নির্বাচনী রণকৌশল নির্ধারণে কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন বোরা ও ইমু সিং শনিবার গভীর রাত পর্যন্ত কংগ্রেস পরিষদীয় দলনেতার সাথে বৈঠক করেছেন৷ সূত্রের দাবি, এদিন সকালে আইএনপিটির সাথে বিজেপির বৈঠক হয়েছে৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এক প্রশ্ণের উত্তরে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আইএনপিটি  এবং এনসিটির সাথে জোটের বিষয়টি চূড়ান্ত করবেন৷ সূত্রের বক্তব্য, নির্বাচনী আতাঁত নিয়ে আইএনপিটি এবং এনসিটি বিজেপি ও কংগ্রেসের সাথে দর কষাকষি সমানভাবে চালিয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত পাঁচ দলীয় জোট গঠন একপ্রকার চূড়ান্ত হলেও রাতারাতি পাল্টি খেয়েছে আইএনপিটি ও এনসিটি৷ ফলে, কংগ্রেসও নতুনভাবে নির্বাচনী রণকৌশল তৈরি করছে৷

সূত্রে অনুসারে জানা গেছে, আইএনপিটি ও এনসিটিকে বাদ দিয়ে রবিবার বৈঠকে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেস৷ পাশাপাশি প্রার্থী তালিকাও চূড়ান্ত করবে প্রদেশ কংগ্রেস৷ এই তালিকা কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠানো হবে৷ এর অনুমোদন মিললেই সম্ভবত আগামী ২৩ জানুয়ারী কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা দিতে পারে৷ কংগ্রেস সূত্রের বক্তব্য, দলের রাজ্য স্তরের শীর্ষ নেতৃবৃন্দ প্রার্থী তালিকা প্রকাশ  নিয়ে আশাবাদি হলেও মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হওয়ার পর তা ঘোষণা দেবে কংগ্রেস৷ কারণ, জোট গঠন নিয়েই মহা ফ্যাসাদে পড়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top