News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তঃসত্ত্বা গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার শ্বশুর, স্বামী ও শাশুড়ি পলাতক
Image

অন্তঃসত্ত্বা গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার শ্বশুর, স্বামী ও শাশুড়ি পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ অন্তঃসত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে৷ গুরুতর জখম অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি৷ গৃহবধূর মৃত্যু হয়৷ মৃতার নাম সাগরিকা মালাকার৷ বয়স আনুমানিক ৩৫৷ ঘটনা কৈলাসহর থানার অধীন মলাবাড়ি এলাকায়৷ মৃতার বাবার বাড়ির তরফে কৈলাসহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে স্বামী পলাশ মালাকার, শ্বশুর শম্ভু মালাকার এবং শাশুড়ি সন্ধ্যা মালাকারকে৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে, কৈলাসহরের বাসিন্দা পলাশ মালাকারের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল সাগরিকার৷ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করা হত সাগরিকাকে৷ মৃতার বাবার বাড়ির লোকদের অভিযোগ বৃহস্পতিবার রাতে গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, শ্বশুর ও শাশুড়ি৷ কৈলাসহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে গুরুতর জখম অবস্থায় সাগরিকাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ সাগরিকা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এদিকে, কৈলাসহর থানার পুলিশ মামলা নিয়ে শ্বশুর শম্ভু মালাকারকে গ্রেপ্তার করেছে৷ স্বামী ও শাশুড়ি পালিয়ে আত্মগোপন করেছে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, যুবতী গৃহবধূকে খুনের ঘটনায় গোটা কৈলাসহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top