News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-বিজেপিতে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত কমলপুর, গুরুতর জখম চারজন, নিখোঁজ আরও দুই
Image

সিপিএম-বিজেপিতে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত কমলপুর, গুরুতর জখম চারজন, নিখোঁজ আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেও রাজনৈতিক সন্ত্রাস এখনও নিয়ন্ত্রণে আসেনি৷ কমলপুরে রাজনৈতিক সন্ত্রাস নতুন মাত্রা পেয়েছে৷ প্রতিপক্ষীয় দুই রাজনৈতিক দলের প্রচুর সংখ্যক কর্মী  আহত হয়েছেন৷ নিখোঁজ হয়েছেন আরও বেশ কয়েকজন৷ বৃহস্পতিবার গভীর রাত থেকে ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে৷ এরপর ভোর হতেই সমগ্র কমলপুরে বিভিন্ন এলাকা রণক্ষেত্রের রূপ নেয়৷ উভয় পক্ষই পুলিশের সামনে মারপিট করছে৷ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ৷ ফলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়৷ জারী করা হয়েছে ১৪৪ ধারা৷

সিপিএম বিধায়ক অঞ্জন দাস জানিয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা অতর্কিত হামলা সংঘটিত করেছে৷ ফলে চারজন এখন পর্যন্ত গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকিদের কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে৷ তিনি অভিযোগ করেন, জনগণকে ভয় দেখিয়ে বিজেপি সন্ত্রাসের বাতাবরণ তৈরী করছে৷ সিপিএমের প্রচারসজ্জা নষ্ট করার প্রতিবাদ করাতেই এই হামলা সংঘটিত হয়েছে৷ অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতা অমিত বর্মণ বলেন, সিপিএমের ক্যাডাররা এলাকায় বিজেপির প্রচারসজ্জা নষ্ট করেছে৷ এরপর সংঘবদ্ধ হয়ে বিজেপির কার্য্যালয়ে তারা হামলা চালায়৷ তবে এখন আর আগের দিন নেই৷ বিজেপির সব সমর্থক এমনকি সাধারণ মানুষও ক্যাডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে এরা ভয়ে পালিয়ে যায়৷ কিন্তু, আচমকা হামললায় দুজন আহত হয়েছেন৷ আরও দুজনের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না৷ সম্ভবত ক্যাডাররা তাদের তুলে নিয়ে যেতে সমর্থ হয়েছে৷

তিনি বলেন, বিজেপির কর্মীরা আপহৃতদের জন্য অনুসন্ধান করেেছ৷ ফলে বিভিন্ন এলাকাায় ক্যডাররা হামলা সংঘঠিত করছে৷ কিন্তু, বিজেপির কর্মী সমর্থকরা প্রতিরোধ করছে৷ সিপিএমের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে৷ তাই এ ধরনের সন্ত্রাসরাজ কায়েম করা হচ্ছে৷ এদিকে মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বালিগাঁও থেকে সন্ত্রাসের সূত্রপাত৷ পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক জওয়ানরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে৷ কিন্তু, তার পরেও বিভিন্ন এলাকায় নতুন করে সংঘর্ষের সূত্রপাত ঘটছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ অতিরিক্ত বাহিনী চেয়ে পাঠানো হয়েছে৷

এদিকে, নির্বাচন ঘোষণার পর থেকে গত চবিবশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছে৷ তবে, বিজেপি কোনও রাখঢাক না করে সিপিএমের ভাষায় জবাব দিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে৷ শুক্রবার রাতে বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক এক সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে সারা রাজ্যে ১১ জন বিজেপি কর্মী, সিপিএম ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছে৷ রাতের অন্ধকারে ছয়টি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে৷ তিনটি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে৷ রাতের অন্ধকারে ব্যাপকহারে সন্ত্রাস চালানো হচ্ছে৷ বিলোনীয়া, কয়েরপুর, ধর্মনগর, অমরপুর, কমলপুরে এখনও সন্ত্রাস চলছে৷ তবে বিজেপির কর্মীরাও সন্ত্রাসের মোকাবিলা করে প্রতিরোধ গড়ে তুলছেন৷

তিনি বলেন, সিপিএম পোড়ামাটি নীতি নিয়েছে৷ বুঝতে পারছে ক্ষমতায় টিকে থাকা যাবে না৷ তাই রক্ত ঝরিয়ে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করছে৷ কেন্দ্রীয় সরকারকে বাধ্য করছে রাষ্ট্রপতি শাসন জারি করচে৷ তবে কোনও চক্রান্তেই কাজ হবে না৷ জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন৷ সংশ্লিষ্ট বিষয়ে সুবল ভৌমিক আরও জানান, বিজেপি কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে তাঁরা যেন জোট বেঁধে থাকেন৷ যেকোনও ধরণের আক্রমণ প্রতিহত করতে হবে৷ মনে রাখতে হবে কমিউনিস্টরা শান্তিপূর্ণ  উপায়ে পৃথিবীর কোথাও ক্ষমতা হস্তান্তর করেনি৷ এই বিষয়গুলি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কর্মীদের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top