News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতায় শুরু সিপিএম কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক, গুরুত্ব পেল ত্রিপুরার নির্বাচনও
Image

কলকাতায় শুরু সিপিএম কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠক, গুরুত্ব পেল ত্রিপুরার নির্বাচনও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ শুক্রবার থেকে শুরু হয়েছে সিপিএমের তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক৷ আলিমুদ্দিন স্ট্রিটের মুজফর আহমেদ ভবনে এই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই কলকাতায় যান দলের পলিব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির নেতারা৷ কেউ কেউ শুক্রবার সকালেও আসেন৷ কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আগামী ১৮ থেকে ২২শে এপ্রিল হায়দ্রাবাদে পার্টির ২২ তম কংগ্রেস অনুষ্ঠিত হবে৷ এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে পার্টি কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবের খসরা চূড়ান্ত করা হবে৷ জানা গেছে, আগামী নির্বাচনগুলিতে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার প্রশ্ণে এখন দল দ্বিধা বিভক্ত৷ এই তিনদিন ধরে কেন্দ্রীয় কমিটরি বৈঠকে সেসব নিয়েও আলোচনা হবে৷ শুক্রবার ইতিমধ্যে এই আলোচনা শুরুও হয়ে গেছে৷ বৈঠকে কেন্দ্রে বিজেপি সরকারের ওপরও আলোকপাত করা হবে৷ সিপিএমের মতে, বিজেপি সরকারের তিন বছর, সবচেয়ে বেশি প্রচার আর সবচেয়ে কম কাজের দৃষ্টিান্ত৷ এই সময়ের মধ্যে মানুষের জীবনযাপনের মান ক্রমশ নিচে নেমেছে৷ পেট্রোপণ্যের দাম প্রচন্ড বেড়েছে৷ অথচ, আন্তর্জাতিক বাজাপে কাঁচা তেলের দাম কমেছে৷ এর ফলেই মুদ্রাস্ফীতি বাড়ছে৷ খাদ্য সামগ্রী ও অত্যাবশ্যক পণ্যের দাম বিশেষভাবে বাড়ছে৷

সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবার কথা, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই জাতীয় আয় আমানতের হিসেবের মৌলিক ভিতটাই বদলে দিয়েছে৷ বিনিয়োগের হার দাবি অনুযায়ী বাড়েনি৷ সেই সঙ্গে বেকারির পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷ ‘মেক ইন ইন্ডিয়া’র ব্যাপক প্রচার সত্ত্বেও বিদেশি পঁুজি বিনিয়োগ কমেছে৷ এদিকে কৃষিতে দুরাবস্থা বেড়েই চলেছে৷ বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি৷ কৃষকদের যে সহায়কমূল্য দেওয়ার কথা ছিল তা দেয়নি৷ কৃষকরা তাঁদের প্রয়োজন মেটাতে পারছেন না৷ কৃষকদের আত্মহত্যা বেড়েছে ২৬ শতাংশ৷ সিপিএম কেন্দ্রীয় কমিটির মতে, চলতি বছরে আরএসএসের অ্যাজেন্ডা অনুযায়ী সর্বস্তরে সাম্প্রদায়িক আক্রমণ চালানো ও তাকে মদত দেওয়ার ঘটনা ঘটছে সর্বস্তরে৷ ‘ঘর ওয়াপসি’, ‘লাভ জিহাদ’ ইত্যাদি প্রচারের পাশাপাশি ইতিহাসের সঙ্গে পুরাণের মিশেল দেওয়ার কাজও সমানে চলেছে৷ কট্টর আরএসএসের লোকদের নানা শিক্ষা প্রতিষ্ঠানের মূল জায়গায় বসানো হচ্ছে৷ কোনও কেন্দ্রীয় মন্ত্রী বা এমপি, বা এমএলএ-দের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যাঁরা সারা দেশে বিষ ছড়িয়ে যাচ্ছেন তাঁদের বত্তৃতায়৷ দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা মাথাচাড়া দিচ্ছে৷

এদিকে, বৈঠকে যোগ দিতে আগরতলা থেকে উড়ে গেছেন পলিটব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ত্রিপুরার কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরাও কলকাতায় উড়ে গেছেন৷ ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ সিপিএম সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রিপুরার প্রসঙ্গ অবশ্যই আলোচিত হবে৷ তাছাড়া নীতিগত অবস্থান নিয়েও আলোচনা হবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top