News Flash

  • Home
  • Uncategorized
  • অনিয়মীত স্কেলে চাকুরী রাজ্য সরকারের ঐতিহাসিক ভুল, উষ্মা টেট শিক্ষকদের
Image

অনিয়মীত স্কেলে চাকুরী রাজ্য সরকারের ঐতিহাসিক ভুল, উষ্মা টেট শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার টেট শিক্ষকদের স্থির বেতন দিয়ে রাজ্য সরকার ঐতিহাসিক ভুল করছেন বলে মন্তব্য করছেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, টেট শিক্ষকদের নিয়মিত বেতনক্রম দাবির পেছনে যথেষ্ঠ যুক্তি আছে৷ গত একবছর দফায় দফয় শিক্ষা দপ্তরে ও শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিয়েছেন টেট শিক্ষকরা৷ কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি শিক্ষামন্ত্রী৷ বার বার একই কথা বুঝিয়েদেন টেট শিক্ষকরা যে শিক্ষকদের প্রতি অন্যায় হচ্ছে তাদের যোগ্যতার প্রতি অবিচার হচ্ছে৷ সংবিধান অমান্য হচ্ছে, এনসিটিই এর নিয়ম মানা হচ্ছেনা৷ কিন্তু দপ্তর কর্ণপাত করলেও শিক্ষামন্ত্রীজী কর্ণপাত করেননি৷ এমনও বলা হয়েছে জেনে বুঝেই আপনারা কাজে যোগ দিয়েছেন৷ এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই গঠিত হয়েছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন৷ শিক্ষকরা ডেপুটেশনের সদুত্তর না পেয়ে রাস্তা নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে৷ এতে রাজ্য সরকারের যথেষ্ঠ সদিচ্ছার অভাব আছে বলেই মনে করছেন অথ্যভিজ্ঞ মহল৷ যদি সদিচ্ছা থাকতো তাহলে শুরু থেকেই নিয়মিত করতো বলে সবাই মনে করছেন৷ কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের নিয়মিত বেতন ক্রম প্রদান না করে শুধু তাঁদের দাবির যথেষ্ঠ যুক্তি আছে বলেই মৌলিক দায়িত্ব এড়িয়ে গিয়েছেন৷ এতে করে নিরাশ হয়েছেন রাজ্যের সাড়ে তিন হাজার টেট শিক্ষক৷ অনেকেই মনে করছেন এটা নির্বাচনী টোপ ছাড়া কিছুই না৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top