News Flash

  • Home
  • Uncategorized
  • ৬০ আসনেই দেবে প্রার্থী, বামেদের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসই ঃ অখিলেশ সিং
Image

৬০ আসনেই দেবে প্রার্থী, বামেদের বিরুদ্ধে একমাত্র প্রতিদ্বন্দ্বী কংগ্রেসই ঃ অখিলেশ সিং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনে ৬০ আসনেই কংগ্রেস প্রার্থী দেবে এবং বামফ্রন্টকে কড়া

বক্তব্য রাখছেন কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ সিং৷

টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র এই জাতীয় দলেরই রয়েছে, তা দৃঢ়তার  সাথে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ প্রসাদ সিং৷ এদিকে, নির্বাচন ঘোষণা হওয়ার সাথেই সাথেই পূর্ব ঘোষিত সম্মেলনে কোন কোন ইস্যুতে কংগ্রেস ভোট চাইবে, তাও স্পষ্ট করে দিলেন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিং৷ তাঁর কথায়, কংগ্রেস সরকার গঠন করলে চালু করা হবে বেকার ভাতা, কৃষকদের জন্য থাকবে ঋণ মেলা এবং  চিটফান্ডে ক্ষতিগ্রস্থদের টাকা আইন মেনে ফেরানোর ব্যবস্থা করবে৷ সাথে যোগ করেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কংগ্রেস সরকার৷

সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নির্দেশে জোট ছাড়াই প্রয়োজনে একাই লড়বে প্রদেশ কংগ্রেস৷ ভোটে সর্বোতভাবে সহযোগীতা করবে হাইকমান্ড৷ তাই, একাধিকবাব নির্বাচনী জনসভায় অংশ নিতে আসবেন রাহুল গান্ধি৷ বৃহস্পতিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সদর জেলা কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বুথ স্তরীয় কর্মী সম্মেলনে কর্মীদের মনোবল বাড়াতে ঘোষণা দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অখিলেশ প্রসাদ সিং৷ এদিন তিনি প্রদেশ বিজেপি’র নির্বাচনী প্রভারী ড হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধিকে জড়িয়ে নির্বাচনে মাত্র ১৫টি আসনে প্রতিদ্বন্ধিতা করার বক্তব্যের খন্ডন করেন৷ তাঁর কথায়, আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৬০টি আসনেই প্রার্থী দেবে৷ শুধু তাই নয়, বামফ্রন্টকে নির্বাচনে টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র কংগ্রেসেরই রয়েছে, জোর গলায় দাবি করেন তিনি৷ তাঁর মতে, সিপিএম ও কংগ্রেসকে জড়িয়ে কুৎসা রটানোর কাজ করছে বিজেপি৷ রাজ্যে সিপিএমের সাথে কোন সমঝোতা করবে না কংগ্রেস৷

অখিলেশবাবু বলেন, কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধানসভা গেলেও, সেই বিধায়করা এখন বিজেপিতে যোগ দিয়েছেন৷ কিন্তু, তাঁর দৃঢ় বিশ্বাস, একটি কেন্দ্রেও কংগ্রেসত্যাগী বিধায়করা জিততে পারবেন না৷ তাতে তিনি বুঝাতে চেয়েছেন, বাম বিরোধী কেন্দ্রগুলির জনগণ ঐ বিধানসভা আসনে কংগ্রেসকেই জয়ী করেছিলেন৷

বুথস্তরীয় এদিনের কর্মী সম্মেলনে পিসিসি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা কংগ্রেসের নির্বাচনী এজেন্ডাগুলি তোলে ধরেছেন৷ ভোটের নির্ঘন্ট ঘোষণার খবর পেয়েই এককদম এগিয়ে ইস্তেহারের কোন কোন দিক প্রাধান্য দেওয়া হবে জানিয়েছেন তিনি৷ তাঁর দাবী, কংগ্রেস সরকার গড়লে প্রথমেই চিটফান্ডে প্রতারিত ১৪ লক্ষ আমানত কারীর টাকা ফেরানোর উদ্যোগ প্রক্রিয়া নেওয়া হবে৷ কৃষকদের জন্য কৃষক ঋণমেলা করবে ১৯৮৮ সালের মতো৷ বেকারদের দেওয়া হবে বেকারভাতা৷

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন কুমার বোরার মতে রাহুল গান্ধী ভোট প্রচারের আসবেন কোন দ্বিধা দ্বন্দ্ব নেই৷ মোদী ১৫ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান, বছরে ২ কোটি বেকারের কর্মসংস্থান কোথায় হয়েছে, জনগণ কৈফিয়ৎ চাইতে শুরু করেছেন৷ পাহাড়ে বিদ্যুৎ, পরিশ্রুত পানীয় জল পৌছাতে ব্যর্থ সিপিএম৷ তাঁর অভিযোগ, বামেদের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়েছে৷ শ্রী গান্ধীর হাত ধরে রাজ্যে কংগ্রেস সরকার গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রী বোরা৷

অনিশ খান সম্মেলনে তাঁর বক্তব্যে যোগ করেছেন বুথস্তরে শক্তিশালী করার উপকারীতা৷ গুজরাটে বুথগুলির একটি অংশ দুর্বল হওয়ায় ১০ টি আসনে পরাজিত হয়েছে কংগ্রেস৷ যার খেসারত ক্ষমতায় আসতে পারেনি কংগ্রেস৷ শক্তিশালী বুথ গড়ার ক্ষেত্রে দূর্বলতাগুলি খতিয়ে দেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ শক্তিশালী বুথ গঠন করেই শাসক দল ও বিজেপি’কে ভোটে হারানোর টুটকা দিয়েছেন কর্মীদের শ্রী খান৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top