News Flash

  • Home
  • Uncategorized
  • বুথ দখল ঘিরে সাত রামনগরে সিপিএম-বিজেপি সংঘর্ষ, উত্তেজনা
Image

বুথ দখল ঘিরে সাত রামনগরে সিপিএম-বিজেপি সংঘর্ষ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান৷ কোথাও ফ্ল্যাগ ফেস্টুন লাগানো নিয়ে, আবার কখনো বুথ অফিস স্থাপন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে উভয় লাল ও গেরুয়া শিবির৷ ময়দানে শাসক সি পি এম এবং প্রধান বিরোধী দল বিরোধী দল বিজেপি’র তরজা চরমে উঠেছে৷ বুধবার সকাল থেকে ৭ রামনগর বিধানসভার অর্ন্তগত ১৯ নং বুথে দুই দলের বুথ অফিস দখল নিয়ে হাতাহাতি শুরু হয়৷ অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ খবর পেয়ে পশ্চিম থানার বিশাল পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনতে সক্ষম হয়৷

উল্লেখ্য, বুথ অফিস নির্মাণ ঘিরে উভয় দলীয় সমর্থক আক্রমণাত্মক হয়ে উঠতেই দৌড়ঝাপ শুরু করে স্থানীয়রা৷ বিজেপি’র অভিযোগ ১৯ নং বুথ এলাকায় বিজেপি’র কর্মীদের কাজে বাধাদান এবং আক্রমণ করতেই পাল্টা হামলা চালায় সিপিএমের উপর কার্যকর্তারা৷ জানা গিয়েছে, পুলিশের সামনে শাসক দলের সমর্থকরা বিজেপি দলের প্রচারসজ্জা তছনছ করেছে৷ অভিযোগ, শাসক দলের তল্পিবাহকের ভূমিকায় নেমে পুলিশ দাঁড়িয়ে তামসা দেখে৷ ক্ষুব্ধ জনগণ অবরোধ গড়তেই পুলিশ মধ্যস্থতা  করতে সক্রিয় ভূমিকায় নেমেছে৷ খবর ছড়িয়ে পড়তেই দুই দলের নেতৃত্বরা ছুটে যায়৷ কর্মী সমর্থকদের বিক্ষোভ দমন করতে নেতারা মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করলেও দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top