News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে পাক গুলিতে জখম সেনাবাহিনীর ক্যাপ্টেন, ক্রমশই হ্রাস পাচ্ছে ব্যবসা বাণিজ্য
Image

পুঞ্চে পাক গুলিতে জখম সেনাবাহিনীর ক্যাপ্টেন, ক্রমশই হ্রাস পাচ্ছে ব্যবসা বাণিজ্য

জম্মু, ১৭ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| মঙ্গলবার রাত থেকে পুঞ্চ জেলার চাকান দা বাঘ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী| গুলিবিনিময় চলে মধ্যরাত পর্যন্ত| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন| প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে পাক সেনার মেজর সহ ৭ সৈনিকের মৃত্যু হওয়ার একদিন পরই ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| এদিকে, পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে ক্রমশই হ্রাস পাচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ক্রস-সীমান্ত ব্যবসা বাণিজ্য|
সেনাবাহিনীর পদস্থ এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে পুঞ্চের চাকান দা বাঘ এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি চালায় পাকিস্তানি বাহিনী| গুলিবিনিময় চলে মধ্যরাত পর্যন্ত| পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাকিস্তানের গুলিতে জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন| গুলিতে জখম সেনাবাহিনীর ক্যাপ্টেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পাকিস্তানের লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন প্রসঙ্গে গত ১৫ জানুয়ারি, সোমবার উদ্বেগ প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| ৭০ তম সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, ‘বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, আমরা যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছি| আমাদের যদি বাধ্য করা হয়, তবে আমরা শত্রুদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব|’
পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘনের জেরে ক্রমশই হ্রাস পাচ্ছে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ক্রস-সীমান্ত ব্যবসা বাণিজ্য| নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানিয়েছেন, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং গোলাবর্ষণের জেরে মঙ্গলবার এবং বুধবার পরপর দু’দিন গেট খোলা হয়নি| এর ফলে ব্যাবসা বাণিজ্যের ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে| ট্রাকের মধ্যে থাকা পণ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে| ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের|’ এ প্রসঙ্গে ক্রস এলওসি বাণিজ্য এব ভ্রমণ নোডাল অফিসার তারিক আহমেদ জারগার জানিয়েছেন, ‘নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ| এ জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বাণিজ্য| আশা করছি বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হবে ব্যবসা বাণিজ্য|’

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top