News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পেট্রোল সংকট, আইওসি-কে দায়ী করলেন খাদ্যমন্ত্রী
Image

রাজ্যে পেট্রোল সংকট, আইওসি-কে দায়ী করলেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ পেট্রোল সংকট দেখা দিয়েছে রাজ্যে৷ এই সংকটের জন্য খাদ্য ও জনসংভরণ মন্ত্রী ভানুলাল সাহা কার্য্যত আইওসিএল’কে দায়ি করেছেন৷ মঙ্গলবার মহাকরণে তিনি সাংবাদিকদের জানান, ধর্মনগর তেল ডিপো পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ সমাপ্ত হয়েছে৷ কিন্তু, আইওসিএল সেখানে পাইপ লাইন নির্মাণ করছে না৷ ফলে, রেলের ওয়াগনে করে জ্বালানী তেল এনে ধর্মনগর তেল ডিপোতে মজুত করা যাচ্ছে না৷ তিনি বলেন, আইওসিএল গত নভেম্বরে ধর্মনগর তেল ডিপোতে পাইন লাইন নির্মাণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, এখনো পর্যন্ত সেই পাইন লাইন নির্মাণ হয়নি৷

তিনি জানান, সিদ্ধান্ত হয়েছিল এক ট্রেন জ্বালানি তেলের অর্ধেক শিলচরে রামনগরে তেল ডিপোতে এবং বাকি অর্ধেক তেল ধর্মনগর ডিপোতে পাঠানোর ব্যবস্থা করবে আইওসিএল৷ সে মোতাবেক পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ধর্মনগর তেল ডিপো পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাপ্ত করেছে৷ কিন্তু, এখনো পর্যন্ত রেলের ওয়াগন থেকে তেল নিস্ক্রমণের জন্য পাইপ লাইন নির্মাণ করেনি আইওসিএল৷ তাদের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত নভেম্বরের মধ্যেই পাইপ লাইন নির্মাণের কাজ সমাপ্ত হবে৷ কিন্তু, এখনো পর্যন্ত আইওসিএলের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না৷

খাদ্য ও জনসংভরণ মন্ত্রী জানান, দিন দুই তিনেক জ্বালানি লোডিং না হলেই রাজ্যে সংকট দেখা দেয়৷ গত শনি ও রবিবার জ্বালানি তেল লোডিং হয়নি৷ তাই রাজ্যে এখন সামান্য সংকট দেখা দিয়েছে৷ অবশ্য এই সংকট দুয়েক দিনের মধ্যেই মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বলেন, রেলে করে জ্বালানি তেল নিয়ে আসা সম্ভব হলে, এই সংকট দেখা দিত৷ কারণ, তখন ধর্মনগর তেল ডিপোতে বেশ কয়েকদিনের তেল মজুত রাখা সম্ভব হতো৷

এদিকে, পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে খাদ্য ও জনসংভরণ মন্ত্রীর কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেন, জ্বালানি তেলের উপর নানা করারোপ করা হচ্ছে৷ ফলে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও জনগণের কোন উপকার হচ্ছে না৷ তাছাড়া প্রতিদিন তেলের দাম উঠানামা এই নিয়মানুসারেও জ্বালানি মূল্যে কোন প্রভাব পড়ছে না৷ তাঁর মতে, কেন্দ্রের নীতি বদল না হলে জ্বালানি তেল মূল্যবৃদ্ধির সমস্যার সমাধান হওয়া কোনভাবেই সম্ভব নয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top