News Flash

  • Home
  • Uncategorized
  • ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, সেই রাজ্যের উন্নতি কেউ ঠেকাতে পারবে না’ : মুকেশ আম্বানী
Image

‘যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, সেই রাজ্যের উন্নতি কেউ ঠেকাতে পারবে না’ : মুকেশ আম্বানী

কলকাতা,১৬ জানুয়ারি,( হি.স.): ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা, সেই রাজ্যের উন্নতি কেউ ঠেকাতে পারবে না’ । মঙ্গলবার বিশ্ববঙ্গ শিল্প সম্মলনের মঞ্চে দাঁড়িয়ে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন শিল্পপতি মুকেশ আম্বানি । আগামী ৩ বছরে রাজ্যে জিও পরিষেবা ছাড়াও ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দিয়েছেন মুকেশ । তিনি বলেন, ‘ওয়েস্ট বেঙ্গল আজ বেস্ট বেঙ্গল । বাংলা মানেই বাণিজ্য। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলার এই অগ্রগতি’।

মঙ্গলবার থেকেই রাজারহাটে শুরু হয়েছে বিশ্ববঙ্গ শিল্প সম্মলন । এই সম্মেলনে অংশ নিয়েছেন ৩০ টি দেশের প্রতিনিধিরা । এই সম্মলনে শিল্পপতিদের চাঁদের হাটের মধ্যে নজর কেড়েছেন মুকেশ আম্বানি,উদয় কোটাক, লক্ষ্মী মিত্তালরা । এদিনের সম্মেলনে শিল্পপতিদের মধ্যে প্রথমে মঞ্চে ওঠেন মুকেশ আম্বানি । মুকেশের বক্তৃতায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শ্রদ্ধা প্রকাশ পেয়েছে । তিনি বলেন, ‘শম্বুক গতিকে বিদায় জানিয়েছে সরকার । মমতা দিদিকে শুভেচ্ছা । গত কয়েক বছরে এই রাজ্যের মানুষের জীবন অনেক উন্নত হয়েছে । বিশেষত শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক জীবনের উন্নতির দিকে নজর রাখছে রাজ্য সরকার ।

বাংলাকে সবরকমভাবে সাহায্যের আশ্বাস দেন মুকেশ আম্বানি । এখন বাংলায় শিল্পের জন্য শান্তির পরিবেশ রয়েছে বলেই মনে করছেন তিনি । আর এক্ষেত্রে পুরো কৃতিত্বই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন তিনি । রিলায়েন্স কর্তা আরও প্রতিশ্রুতি দেন, খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানেও পৌঁছে যাবে জিও পরিষেবা । কন্যাশ্রীর সাফল্যের জন্য বাংলাকে কুর্নিশ জানান রিলায়েন্স চেয়ারম্যান । বক্তব্যের শুরুতে আম্বানি জানিয়ে দেন, যতবার তিনি কলকাতায় আসেন প্রতিবার নতুনভাবে শহরটাকে দেখেন । পরিকাঠামোর দিক থেকে এই রাজ্য তুলনাহীন । শিল্পক্ষেত্রে শান্তির পরিবেশ রয়েছে। রাজ্য শিল্প মানচিত্রে সামনের সারিতে চলে এসেছে । এখানেই প্রশংসায় থামেননি মুকেশ । রীতিমতো পরিসংখ্যান দিয়ে জানান একাধিক ক্ষেত্রে দেশ এমনকী মুম্বইয়ের থেকেও এগিয়ে রাজ্য ।

মুকেশ অম্বানীর বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল বাংলায় জিও পরিসেবা নিয়ে । তিনি বলেন, বাংলায় জিও-র প্রায় ২ কোটি গ্রাহক রয়েছেন । জিও-র মাধ্যমে প্রায় এক লক্ষ কর্মসংস্থান হয়েছে এ রাজ্যে । ভবিষ্যতে যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন জিও কর্ণধার । সংস্থা পশ্চিমবঙ্গের একশো শতাংশ মানুষের কাছে ফোর-জি পরিষেবা পৌঁছে দেবে । অর্থাৎ,বাংলার প্রতিটি প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাবে জিও-র ফোর-জি পরিষেবা । শুধু তাই নয়, আগামী দু’বছরের মধ্যে গোটা রাজ্যকে শক্তিশালী অপটিক ফাইবার নেটওয়ার্কের সাহায্যে জুড়বে জিও । স্কুল, কলেজ, হাসপাতালগুলিকে উন্নত এই পরিষেবা দিয়ে সংযুক্ত করার আশ্বাস দিয়েছেন মুকেশ । এবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে বাংলায় জিওফোন সরবারহ করবে সংস্থা । পাঁচটি জেলায় তৈরি হবে জিও-র ডিজিটাল সার্ভিস সেন্টার । গোটা দেশের মধ্যে বাংলাতেই প্রথমবার রিটেল স্টোরগুলিতেও ডিজিটাল ডিভাইসের সাহায্যে পরিষেবা দেবে জিও । পাশাপাশি তিনি জানান গত দু বছরে বাংলায় ১৫ হাজার কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স ।

জিও সংক্রান্ত বিনিয়োগ ছাড়াও পেট্রোলিয়াম, রিটেলের মতো রিলায়েন্সের অন্যান্য ব্যবসাতেও আগামী তিন বছরে বাংলায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দিয়েছেন মুকেশ । অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রিলায়েন্স চেয়ারম্যান । ভবিষ্যতে বাংলার ফুটবলে উন্নয়নের জন্য তৃণমূল স্তরে কাজ করার প্রতিশ্রুতি দেন মুকেশ । এছাড়া সত্যেন্দ্রনাথ বসুর নামে চেয়ার করবে রিল্যায়েন্স ৷ যার নাম হবে সত্যেন্দ্রনাথ বোস ইনস্টিটিউট চেয়ার ৷ জিও চেইন-এর অন্তর্ভুক্ত করা হবে ৷ ডিজিটাল ইন্ডিয়ায় বিশ্ববিদ্যালয়গুলিও যুক্ত হবে বলে জানিয়েছেন রিল্যায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ৷

আম্বানির প্রশংসার রেশ দেখা গেল লক্ষ্মী মিত্তলর গলায় । এই স্টিল ব্যারনের সঙ্গে কলকাতার যোগ বহু পুরনো । সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা । তাই লক্ষ্মী মিত্তল জানান, কলকাতা তাঁর হৃদয়ে। বাংলায় শিল্পক্ষেত্রে সহযোগিতার আশ্বাস তিনি পেয়েছেন । রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে। উৎপাদন থেকে পরিকাঠামো । সব ক্ষেত্রেই সম্ভাবনার দরজা বাংলায় খোলা বলে মিত্তল মনে করেন ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top