নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷ ভারতের নির্বাচন কমিশনের দশ-বারো জনের একটি টিম রাজ্যে এসেছেন৷ তাঁরা রাজ্যে আসন্না বিধানসভা নির্বাচনের লক্ষ্যে প্রকাশিত চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা নিয়ে উত্থাপিত অভিযোগগুলি খতিয়ে দেখছেন৷ রবিবার খোয়াই জেলাতে দুনজন আধিকারীক গিয়েছেন বলে জানা গিয়েছে৷ যেহেতু খোয়াইয়ে দুজন আধিকারীক গিয়েছেন তাতে স্বাভাবিক ভাবেই অনুমান করা হচ্ছে রাজ্যের
অন্যান্য জেলাতেও এই টিমের অন্যান্য আধিকারীকরা পৌঁছে গিয়েছেন৷ আগামীকাল সোমবার নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার নির্বাচনের সাথে যুক্ত রাজ্য সরকারের আধিকারীকদের সাথে কথা বলবেন এবং ভোটার তালিকা নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলি খতিয়ে দেখবেন৷ বিশেষ করে রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করে ভোটার তালিকা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তণারা৷
জানা গিয়েছে, বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই ভোটার তালিকায় বহু ভূয়ো ভোটার রয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছে৷ ধারণা করা হচ্ছে এইসব ভূয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতেই নির্বাচন কমিশনের সেকশন অফিসারদের এই টিম রাজ্যে এসেছেন৷ এদিকে, আগামী ১৮ জানয়ারি রাজ্যে আসছেন ভারতের নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ তাঁর রাজ্য সফরের আগেই ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরী করে নিতেই এই প্রতিনিধি দলের রাজ্য সফর৷ প্রসঙ্গত, চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশের সময় সরকারী তথ্য মোতাবেক জানা গিয়েছে প্রায় ৩৮ হাজার ভূয়ো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে৷ যদিও একটি রাজনৈতিক দলের দাবি আরও প্রায় ষাট হাজার ভূয়ো ভোটার তালিকায় রয়ে গিয়েছে৷ এইসব ভূয়ো ভোটারের নাম নিয়েই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে৷

ভূয়ো ভোটার নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন কমিশনের টিম
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















