News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে পথ দুর্ঘটনায় তিন মহিলাসহ নিহত ৫
Image

রাজস্থানে পথ দুর্ঘটনায় তিন মহিলাসহ নিহত ৫

জয়পুর, ১৪ জানুয়ারি (হি.স.): গাড়ির চাকা ফেটে গিয়ে উল্টে যাওয়ায় তিন মহিলাসহ মৃত পাঁচ। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভারতপুর জেলায়। পুলিশ সূত্রে দাবি, ভারতপুর থেকে কারাউলির হিন্দউয়ানে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল সেই সময় চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থালে আসে বিশাল পুলিশবাহিনী। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন ববিতা যাটব (২৮), নারগেশ যাব (২৫), জুলি যাটব(২৫), মনজিত যাটব (৩০), রামপাল যাটব (৬০)। মৃতেরা একই পরিবারের বলে পুলিশ সূত্রে দাবি করা হয়।
মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। চাকা ফেটে যাওয়ার জন্য দুর্ঘটনা দাবি প্রাথমিক তদন্তে পুলিশ করলেও গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মৃতদের আত্মীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top