News Flash

Image

ফাঁসিতে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ নিজ ঘরে আত্মঘাতী দশম শ্রেণীতে পাঠরতা ছাত্রী৷ গলায় শাড়ি পোঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ১৭ বছরের কিশোরী৷ মৃতার নাম যমুনা মজুমদার৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এডিনগর থানাধীন বেলাবড় এলাকায়৷ পরিবারের লোকজন জি বি হাসপাতালে নিয়ে আসলেও কর্তবরত চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দিয়েছেন৷

ধারণা করা হচ্ছে গোপন সম্পর্ক বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে আত্মঘাতী হয়েছে নাবালিকা৷ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে বাড়ির লোকজন৷ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দিয়েছেন৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় মৃতার পরিবার পরিজন৷ মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়৷ এলাকার কয়েকজনের মুখে শোনা গিয়েছে প্রণয়ের সম্পর্কে যুক্ত ছিল ঐ কিশোরী৷ হয়তো প্রেমিকের সাথে কোন কিছু নিয়ে মনমালিন্য হওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ তবে প্রেমিক কে তা জানা সম্ভব হয়নি৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top