News Flash

  • Home
  • Uncategorized
  • যুব বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হার পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের
Image

যুব বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে হার পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের

হোয়াংগারেই, ১৩ জানুয়ারি (হি.স.) : কোভাম ওভালে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল আফগানিস্তানের বিরুদ্ধে হেরে গেল৷ কার্যত নিউজিল্যান্ডের মাটিতে পাক ক্রিকেটের দিনটা কাটল চূড়ান্ত ব্যর্থতায়৷ ডুনেদিনে কেন উইলিয়ামসনদের কাছে সরফরাজদের বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র টিমকে অনুসরণ করল পাক অনূর্ধ্ব-১৯ দল৷
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে যায়৷ ওপেনার রোহেল নাজির একাই করেন ৮১ রান৷ এছাড়া আলি জারিয়াব আসিফ ৩০ রান করেন৷ বাকিরা তেৈমন কোনও রান করতে পারেননি৷ আফগানদের হয়ে তিনটি করে উইকেট নেন আজমাতুল্লাহ ওমারজাই ও কায়িস আহমেদ৷ দু’টি উইকেট নিয়েছেন নবীন-উল-হক৷
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৭৪.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে যায়৷ দারউইশ রসুলি ৭৬ রানে অপরাজিত থাকেন৷ ইকরম আলি খিল করেন ৪৬ রান৷ ম্যাচের সেরা হন রসুলি৷
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অপর ম্যাচে জিম্বাবোয়ে ১০ উইকেটে পরাজিত করেছে পাপুয়া নিউ গিনিকে৷ বাংলাদেশ ৮৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে নমিবিয়ার বিরুদ্ধে৷ আয়োজক নিউজিল্যান্ড ৮ উইকেটে হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top