News Flash

  • Home
  • Uncategorized
  • রাজকোটে ‘রাষ্ট্র কথা শিবির’-র বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকালেই মৃত্যু তিন ছাত্রীর
Image

রাজকোটে ‘রাষ্ট্র কথা শিবির’-র বিধ্বংসী অগ্নিকাণ্ড, অকালেই মৃত্যু তিন ছাত্রীর

রাজকোট, ১৩ জানুয়ারি (হি.স.): গুজরাটের রাজকোট জেলার প্রাণসলা গ্রামে ‘রাষ্ট্র কথা শিবির’-এ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন জন ছাত্রীর| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন| শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে রাজকোট জেলার প্রাণসলা গ্রামে| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্বামী ধর্মাবন্ধুর উদ্যোগে প্রাণসলা গ্রামে ‘রাষ্ট্র কথা শিবির’-এর আয়োজন করা হয়েছিল| জাতীয় ঐক্য, সংহতি, ধর্মীয় সম্প্রীতি ও মার্শাল আর্টসের মতো নানা বিষয়ে এখানে শিশুদের শেখানো হয়| শুক্রবার রাতে স্বামী ধর্মাগুরুর বক্তৃতা ও বাণী শোনার জন্য ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয়রা|
আচমকাই আগুনের সূত্রপাত| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি বেশ ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী| পুলিশ ও দমকল কর্মীদের তত্পরতায় নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় কমপক্ষে ৫০০ জনকে| তবে, অকালেই মৃত্যু হয়েছে তিন জন ছাত্রীর| এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন| আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের বহুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে| আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে| পরে ঘটনাস্থলে যান জেলা কালেক্টর এবং পুলিশ সুপার| আগুন কীভাবে লাগল তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top