News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই, জখম একজন সিআরপিএফ কনস্টেবল
Image

সুকমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই, জখম একজন সিআরপিএফ কনস্টেবল

রায়পুর, ১২ জানুয়ারি (হি.স.): ছত্তিশগড়ের দক্ষিণ বস্তার রিজিওনের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল| আশঙ্কাজনক অবস্থায় সিআরপিএফ-এর ওই জওয়ানকে হেলিকপ্টারে করে রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ (শুক্রবার) সুকমা জেলার পিদমেল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| শ্যুটআউট চলাকালীন গুলিবিদ্ধ হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন কনস্টেবল| আশঙ্কাজনক অবস্থায় ওই সিআরপিএফ কনস্টেবলকে হেলিকপ্টারে করে রায়পুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, ওই জওয়ানের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল|
বৃহস্পতিবার রাতেই ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় কুখ্যাত দুই মাওবাদী| বৃহস্পতিবার রাতে হাজারিবাগ জেলার দোনাই খুর্দ এলাকায় ঘন জঙ্গলে যৌথ অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২২ ব্যাটেলিয়ন এবং ঝাড়খণ্ড পুলিশ| মাওবাদী দমন অভিযান চলাকালীন আচমকাই নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী| রাত ১১.২৩ মিনিট নাগাদ নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়| এনকাউন্টারে খতম হয়েছে কুখ্যাত দুই মাওবাদী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top