নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারী৷৷ হেল্পারের চাকরি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে শাসকদলের ক্যাডাররাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে৷ জানা গেছে, দক্ষিণ জেলার বিলোনিয়ার মহকুমার পূর্ব তুইসাইমা গ্রামে এই ঘটনা ঘটেছে৷ সম্প্রতি হেল্পারদের চাকরি নিয়ে এলাকায় ক্ষোভ চরমে উঠে৷ শাসক দলের ক্যাডারদের মধ্যেই এ নিয়ে বিরোধ তুঙ্গে উঠে৷ শেষ পর্যন্ত মঙ্গলবার শাসক দলের ক্যাডাররা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন৷ ক্ষুব্ধ ক্যাডাররা সকলেই শাসক দলের স্থানীয় শাখা কমিটির সদস্য৷ তাঁদের অভিযোগ উপপ্রধানকে নিয়ে৷ শাখা কমিটির নেতাদের মতে গ্রামের উপপ্রধান প্রদীপ পাল এই অনিয়মের সঙ্গে সরাসরি যুক্ত৷ তাঁর ঘটনার তদন্ত দাবি করেছেন৷ অনিয়মের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছেন তাঁরা৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন শাসক দলের নেতারা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















