News Flash

  • Home
  • Uncategorized
  • ডোপ নীতি লঙ্ঘন করায় সাসপেন্ড ইউসুফ পাঠান
Image

ডোপ নীতি লঙ্ঘন করায় সাসপেন্ড ইউসুফ পাঠান

মুম্বাই, ৯ জানুয়ারি (হি.স.): ডোপ নীতি লঙ্ঘন করায় ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হলেও আইপিএল-এ খেলতে তার কোনও সমস্যা হবে না| ইউসুফ পাঠানকে নিয়ে বিসিসিআইয়ের সম্প্রতিক সিদ্ধান্তে এমনটাই মনে করা হচ্ছে| ইউসুফ নিজে অবশ্য নিজে ঘনিষ্ট মহলে জানিয়েছেন, ডাক্তারের পরামর্শে অনুযায়ী তিনি ওই ওষুধ ব্যবহার করেছিলেন| তিনি জানতেন না যে ওই ওষুধে মাদক জাতীয় কিছু থাকতে পারে| এই ব্যাপারে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন এই ক্রিকেট তারকা|
গত বছর ১৬ মার্চ দিল্লিতে বিসিসিআইয়ের ডোপ পরীক্ষায় ইউসুফের মূত্রের নমুনা নেওয়া হয়। আর সেই পরীক্ষাতেই ধরা পরে পঠানের শরীরে টার্বুটালিন রয়েছে। বিসিসিআইয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল পাঠানের শরীরের এমন কিছু নিষিদ্ধ উপাদান মিলেছে যা সচরাচর কফ সিরাপে দেখা যায়| তবে এই সাসপেনশনের পরও তার আইপিএল খেলতে কোনও অসুবিধা হবে না| ২০১৭ সালের ২৭ অক্টোবর বিসিসিআই-এর তরফে চিঠি পান পঠান। সেই বছরই ১৫ অগস্ট থেকে তাঁর নির্বাসন ধরা হচ্ছে। যে কারণে জানুয়ারিতেই মুক্ত হয়ে যাবেন তিনি। আইপিএলের নিলামেও দেখা যাবে তাকে|
এই বিষয় সরকারি বিবৃতিতে বিসিসিআইয়ের কার্যকরী সম্পাদক অমিতাভ চৌধুরী বলেন, “ওর পাঠানো নমুনায় টার্বুটালিন পাওয়া, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি(ওয়াডা)র দেওয়া তালিকায় যা নিষিদ্ধ।” উল্লেখ্য, বিগত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বরোদার এই অলরাউন্ডার। এবার অবশ্য তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। যদিও রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এই ডান হাতি ‘হার্ড হিটার’। ভারতের হয়ে ইউসুফ পাঠান খেলেছেন ৭৯ টি ম্যাচ। যার মধ্যে ২০১১ সালের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন ইউসুফ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top