News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক অনিয়মের অভিযোগে কৈলাসহরে মহকুমা শাসককে ঘেরাও করল কংগ্রেস
Image

আর্থিক অনিয়মের অভিযোগে কৈলাসহরে মহকুমা শাসককে ঘেরাও করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ জানুয়ারী৷৷ সংখ্যালঘু কল্যাণে আর এম প্রকল্পে ৪৫ লক্ষ টাকার অনিয়মের অভিযোগ এনে কৈলাসহরের মহকুমা শাসককে ঘেরাও করেছে কংগ্রেস৷ ঊনকোটি জেলা কংগ্রেসের তরফে সোমবার স্থানীয় এসডিএমকে ঘেরাও করা হয়েছে৷ যদিও, এসডিএম এই ঘেরাও চলাকালে কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে কোন কথা না বলেই বেরিয়ে যান৷ তাতে কংগ্রেস নেতৃত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে আর এম প্রকল্পে কৈলাসহর মহকুমায় ব্যাপক অনিয়ম হয়েছে৷ জানা গিয়েছে, এই প্রকল্পে প্রত্যেক সংখ্যালঘু পরিবারকে এককালীন দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়৷ যাদেরকে এই অনুদান দেওয়া হয়েছে তারা যোগ্য নন৷ মূলত গরীব অংশের জনগণকে দেওয়ার কথা৷ কিন্তু, দেওয়া হয়েছে বিত্তশালীদের৷ এনিয়ে কংগ্রেসের তীব্র আপত্তি৷ এদিন এসডিএমকে ঘেরাও করার সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের ঊনকোটি জেলা সভাপতি মহম্মদ বদরুজ্জাম, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য্য প্রমুখ৷ এদিন মহকুমা শাসন তাদের সাথে কথা না বলে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের নেতৃত্বরা৷ তারা বলেছেন আগামীকাল ফের এসডিএম অফিসে ধর্ণা দেওয়া হবে৷ প্রয়োজনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top