News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিন টানা তল্লাশির পর ডম্বুর জলপ্রপাত থেকে উদ্ধার শিশুদের নিথর দেহ
Image

তিনদিন টানা তল্লাশির পর ডম্বুর জলপ্রপাত থেকে উদ্ধার শিশুদের নিথর দেহ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জানুয়ারী৷৷ টানা তিনদিনের প্রচেষ্ঠায় ডুম্বুর জলপ্রপাত থেকে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ডুবুরিরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে তাদের দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন৷ গত শনিবার রাস্তায় পাশে দাঁড়ানো একটি গাড়ি ঢালু পথ থেকে গড়িয়ে ডুম্বুর জলপ্রপাতে পড়ে যায়৷ দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে দুটি শিশু বসে খেলা করছিল৷ পরিবারের বাকিদের চোখের সামনেই এই ঘটনা সংঘটিত হয়েছিল৷ উল্লেখ করা যেতে পারে, তীর্থমুখ থেকে ফেরার সময় মন্দিরঘাটে কিছুক্ষণের জন্য যাত্রী বিরতি করে তিনটি ছোট গাড়ি৷ পরিবার-পরিজনদের নিয়ে তাঁরা তীর্থমুখে গিয়েছিলেন৷ যাত্রা বিরতির সময় অমরপুরের শঙ্কর হাজরা এভং ভুট্টো রাহার মেয়ে আরাধ্যা (৬) ও ছেলে কুশল রাহা(৪) গাড়িতে বসে খেলাধুলা করছিল৷ আচমকা গাড়িটি ঢালু পথ থেকে গড়িয়ে ডুম্বুর জলপ্রপাতে পড়ে যায়৷ কমপক্ষে ৪৫ ফুট নীচে গিয়ে পড়ে গাড়িটি৷ পরিবারের চোখের সামনে এই ঘটনাটি ঘটে৷ চোখের সামনে ঘটনা ঘটছে দেখে শিশুদের মা বাবার মূর্ছিত হয়ে পড়েন৷ এরপর তাদের উদ্ধারে অভিযান চালানো চালানো হয়৷ এত গভীর জলাশয় থেকে কোনও ভাবেই দুই শিশুকে উদ্ধার করে আনা যাচ্ছিল না৷ শিশু দুটি জীবিত নেই বলে আগেই ধারণা করা হচ্ছিল৷ দীর্ঘ চেষ্টা চালিয়ে সোমবার তাদের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ ঘটনায় শিশুদের মা ও বাবা সহ পরিবারের প্রায় সকল সদস্যই অসুস্থ হয়ে পড়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top