News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশ সফরে বাহরিন গেলেন রাহুল গান্ধী
Image

বিদেশ সফরে বাহরিন গেলেন রাহুল গান্ধী

মনামা, ৮ জানুয়ারি (হি.স.): সর্বভারতীয় সভাপতি হবার পর রাহুল গান্ধী এই প্রথম বার বিদেশ সফরে গেলেন | প্রবাসী ভারতীয়দের ডাকে সাড়া দিয়ে তিনি ইতিমধ্যেই বাহরিন পৌঁছেছেন| সোমবার সকালে তিনি মনামা বিমানবন্দরে নামলে সেখানকার প্রবাসী ভারতীয়রা তাঁকে স্বাগত জানান|
জানা গিয়েছে, কংগ্রেস সর্বভারতীয় সভাপতিকে ওখানে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করা হয়েছিল| সূত্রের খবর এই অনুষ্ঠানটিতে বিশ্বের ৫০ টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন| কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল বাহরিনের যাওয়ার আগে জানিয়েছিলেন, ওই অনুষ্ঠান যোগ দেওয়া ছাড়াও তিনি বাহরিনের ‘সুলতান হমাস বিন ইশা অল খলিফা’ নামে একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন|
জানা গেছে, এদিন সকালে রাহুল গান্ধীমনামা বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে সেখানকার প্রবাসী ভারতীয়রা কংগ্রেস সভাপতি হবার জন্য তাঁকে ধন্যবাদ জানান| এদিন বিমানবন্দরে তার অনুরাগিরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন|
রাহুল জানিয়েছেন, ‘আমাদের দেশের মানুষ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছে| এই অনুষ্ঠানে সেই সব লোকেদের একাংশের সঙ্গে বৈঠকের সুযোগ পাওয়া যাবে |

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top