News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে আগুন, সাত সকালে আতঙ্ক
Image

গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে আগুন, সাত সকালে আতঙ্ক

গোরক্ষপুর, ৮ জানুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের গোরক্ষপুরে, বাবা রাঘব দাস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে| সোমবার সকাল ১০টা নাগাদ বাবা রাঘব দাস (বিআরডি) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুমে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট তিনটি ইঞ্জিন| বিআরডি হাসপাতাল চত্বরে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীও| ততক্ষণে প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুম থেকে গলগল করে আগুন ও কালো ধোঁয়া বেরোতে থাকে|
হাসপাতালের চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়| আতঙ্কিত হয়ে পড়েন সেই সময় হাসপাতাল চত্বরে উপস্থিত মানুষজন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকাল ১০টা নাগাদ বিআরডি হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুমে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি হাসপাতাল চত্বরে ছুটে আসেন প্রিন্সিপ্যাল গণেশ এবং হাসপাতালের সুপার আর কে মিশ্র| দমকলের তিনটি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বিআরডি হাসপাতাল চত্বরে অবস্থিত প্রিন্সিপ্যালের অফিস এবং রেকর্ড রুম থেকে গলগল করে আগুন ও ধোঁয়া বেরোতে থাকে| অগ্নিকাণ্ডের জেরে প্রিন্সিপ্যালের অফিস ও রেকর্ড রুমের বহু গুরুত্বপূর্ণ নথি নষ্ঠ হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে|
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে সংবাদ শিরোনামে উঠে এসেছিল গোরক্ষপুরের বাবা রাঘব দাস (বিআরডি) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল| অক্সিজেনের অভাবে চার দিনে মৃত্যু হয়েছিল নবজাতক সহ ৬৩টি শিশুর| ওই ঘটনায় এফআইআর রুজু করা হয় প্রাক্তন ড. রাজীব মিশ্রা সহ ৯ জনের বিরুদ্ধে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top