News Flash

  • Home
  • Uncategorized
  • ডম্বুর জলপ্রপাতে পড়ে যাওয়া গাড়িসহ দই শিশুর হদিশ নেই, উদ্ধার কার্য চলছে, আজ কলকাতা ও গুয়াহাটি থেকে আসছে বিশেষজ্ঞ টিম
Image

ডম্বুর জলপ্রপাতে পড়ে যাওয়া গাড়িসহ দই শিশুর হদিশ নেই, উদ্ধার কার্য চলছে, আজ কলকাতা ও গুয়াহাটি থেকে আসছে বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ ডম্বুর জলপ্রপাতে শনিবার সন্ধ্যায় পড়ে যাওয়া গাড়ি এখনও উদ্ধার করতে পারেনি দুর্যোগ মোকাবিলা দল৷ প্রচুর সংখ্যক পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারের কাজ তদারকি করছে৷ এদিকে, এসডিআরএফ এবং টিএসআর গাড়িটি উদ্ধার করতে পারেনি৷ তারপর সেনা বাহিনী ও আসাম রাইফেলসের জওয়ানদের নামানো হয়েছে৷ তারাও কোন সফলতা পায়নি৷ এনডিআরএফের আইজি জানিয়েছেন, কলকাতা এবং গুয়াহাটি থেকে বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে৷ আগামীকাল সকালে বিশেষজ্ঞরা এখানে আসবেন৷
রবিবার সকালে নতুনবাজার থানার পুলিশ জানিয়েছেন, তীর্থমুখ থেকে ফেরার সময় মন্দিরঘাটে কিছুক্ষণের জন্য যাত্রী বিরতি করে তিনটি ছোট গাড়ি৷ পরিবার পরিজনদের নিয়ে তাঁরা তীর্থমুখে গিয়েছিলেন৷ যাত্রা বিরতির সময় অমরপুরের শঙ্কর হাজরার মেয়ে আরাধ্যা হাজরা (৬) এবং ভুট্টো রাহার ছেলে কুশল রাহা (৪) গাড়িতে বসেই খেলাধুলা করছিল৷ আচমকা গাড়িটি ঢালু পথ থেকে গড়িয়ে ডম্বুর জলপ্রপাতে গিয়ে পড়ে৷ কমপক্ষে ৪৫ ফুট নীচে গিয়ে পড়ে গাড়িটি৷ পরিবারের চোখের সামনে এই ঘটনাটি ঘটে৷ ঘটনা চাক্ষুষ করে শিশুদের মা-বাবারা মূর্ছিত হয়ে পড়েন৷ স্থানীয় জনগণ পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল৷ শিশুদের মা-বাবাদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ তাদের এখনও জ্ঞান ফিরেনি৷ মায়ের অবস্থা সংকটজনক৷ গাড়ি উদ্ধারের জন্য রাতভর চেষ্টা চালানো হয়েছে৷ উভয় শিশু এখনও গাড়ির ভিতরে রয়েছে৷ পুলিশ জানিয়েছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে৷ কিন্তু, গাড়িটি না তোলা পর্যন্ত তাদের দেহ বের করাও কঠিন হয়ে পড়ছে এখন ডুবুরি নামিয়ে গভীর জলের নীচে গাড়িটির দরজা খুলে শিশুদের বের করার চেষ্টা চলছে৷ তবে, এ কাজে সফাল্য কতক্ষণে আসবে তা বলা মুশকিল বলে উদ্ধারকারী দলের ধারণা৷ কারণ গাড়িটি অনেক গভীরে রয়েছে বলে মনে করা হচ্ছে৷ ঘটনাস্থলে উদ্ধারকার্যে তদারকি করছেন স্থানীয় এসডিপিএ সৌভিক দে৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর সংখ্যায় লোকজন ঐ এলাকায় ভিড় করেছে সকাল থেকেই৷ গোটা মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top