News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে ঃ বৃন্দা কারাত
Image

বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে ঃ বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জন সমাবেশের দিনেই সোনামুড়ায় গণতান্ত্রিক নারী সমিতির সভায় কেন্দ্রের বিজেপি সরকার এবং অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত৷ তিনি তাঁর বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন৷ তিনি দাবি করেছেন ত্রিপুরায় অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেন৷
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত বলেন, অমিত শাহ রাজ্যে এসে সমাবেশে বলেছেন এরাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের দিন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা ঠিক নয়৷ অমিত শাহের উদ্দেশ্যে বৃন্দা কারাত বলেন বিজেপির দিন শেষ হয়ে যাচ্ছে৷ মানিক সরকারের দিন শেষ হবে না৷ বিজেপির রাজনীতির দিন শেষ হয়ে যাচ্ছে৷ আর এই শেষটা ত্রিপুরার জনগণ প্রমাণ করে দেবেন আসন্ন বিধানসভা নির্বাচনে৷ একটি সাম্প্রদায়িক শক্তি রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷ বিজেপি ও আরএসএস সংবিধানকে মানে না৷ দেশের সংসৃকতিকে মানে না৷ ধর্মনিরপেক্ষ দেশ মানে না৷ তারা মানে না দেশে আইন কানুন আছে৷ তারা বিভাজনের রাজনীতি করছে তারা৷ ধর্মের নামে, ভাষার নামে, খাদ্যের নামে বিভাজন করছে বিজেপি৷ এরাজ্যে একটি অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে এই সাম্প্রদায়িক দল৷ তবে, এরাজ্যের মানুষ এই দলের প্ররোচনার ফাঁদে পা দেবেন না বলে বৃন্দা কারাত প্রত্যয় ব্যক্ত করেন৷ পাশাপাশি তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যায় ভোটে বামফ্রন্ট অষ্টম বারের মতো ত্রিপুরায় ক্ষমতায় আসীন হবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top