News Flash

  • Home
  • Uncategorized
  • বিভাজনের ষড়যন্ত্রকারীদের জনগণ জবাব দেবে ঃ কংগ্রেস
Image

বিভাজনের ষড়যন্ত্রকারীদের জনগণ জবাব দেবে ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ আই পি এফ টি’র এন সি গোষ্ঠী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংরে বৈঠক থেকে রাজ্য ভাগ নিয়ে আলোচনা করলেও জনগণ অন্ধকারে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এন সি দেববর্মা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লীতে বৈঠকে মোডালিটি কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ কমিটি উপজাতিদের বাড়তি সুযোগ নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলে চূড়ান্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে প্রচার করছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ তবে, এন সি’কে স্পষ্টীকরণ দিতে হবে বিজেপি’র সঙ্গে জোট হলে রাজ্য ভাগ ছেড়ে দেওয়া তাদের চূড়ান্ত হয়েছে৷ নয়তো রাজ্যবাসী ক্ষমা করবেনা৷ জনগণ জাতি ও উপজাতি বিভেদের চক্রান্তকারীদের ভোটের মাধ্যমেই সমীচিন জবাব দেবেন৷ রবিবার রামনগর বিধানসভায় কংগ্রেস দলের বুথ অফিস উদ্বোধনে বিজেপি ও আই পি এফ টি’র জোট ইস্যুতে উভয়কে এমনভাবেই আক্রমণ করেছেন পি সি সি সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷
তাঁর মতে, ছোট ত্রিপুরা ভাগের পক্ষে কোন সুস্থ রাজনৈতিক দল মান্যতা দিতে পারেনা৷ ১৯৮০’র ভ্রাতৃদাঙ্গার বীভিষিকা রাজ্যবাসী এখনো ভুলে যায়নি৷ বিজেপি ক্ষমতার লোভে আগুন নিয়ে খেলায় মেতে উঠেছেন বলেও তোপ দেগেছেন শ্রী বিশ্বাস৷ প্রদেশ বিজেপি’র নির্বাচনী ইনচার্জ নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে চিটফান্ড মামলার তদন্তের নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট৷ ১৪ লক্ষ আমানতকারীর সর্বস্ব লুন্ঠনকারীদের বিরুদ্ধে নতুন সরকার হলে কোন ধরনের তদন্ত হবে বলেও কটাক্ষ করেছেন তিনি৷ বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এন সি’দের সঙ্গে জোট ক্ষমতা দখল করে সরে গেলে ভয়ঙ্কর রূপ নিতে পারে, উদ্বেগ ব্যক্ত করেছেন পীযূষ কান্তি বিশ্বাস৷ উপস্থিত ছিলেন বুথ অফিস উদ্বোধনে বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস প্রমুখ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top